ব্রেকিং নিউজ :
জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা নারীদের এগিয়ে আনতে রাজনৈতিক দলগুলোর বড় ভূমিকা প্রয়োজন : জাইমা রহমান পাহাড় ও সমতলের ব্যবধান ঘুচাতে ই-লার্নিং হবে শক্তিশালী হাতিয়ার : সুপ্রদীপ চাকমা এমন প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে: তারেক রহমান পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’ বিএনপির ৭ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের
  • প্রকাশিত : ২০১৮-০৭-০৯
  • ৩৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নভোএয়ারের বহরে ৬ষ্ঠ উড়োজাহাজ
নিজস্ব প্রতিনিধি:- বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের বহরে ৬৮ আসনবিশিষ্ট অত্যাধুনিক এটিআর ৭২-৫০০ মডেলের আরেকটি উড়োজাহাজ যুক্ত হলো। এ নিয়ে নভোএয়ারের বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়ালো ছয়। উড়োজাহাজটি রবিবার বেলা সোয়া ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আলমসহ পরিচালকবৃন্দ ও উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন উড়োজাহাজ দিয়ে নভোএয়ার শিগগিরই বরিশালে ফ্লাইট চালুসহ অন্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা করেছে। নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম রুটে প্রতিদিন ৬টি, কক্সবাজারে ৪টি, যশোরে ৩টি, সিলেট ১টি, সৈয়দপুরে ৪টি, রাজশাহীতে ১টি ও কলকাতায় ১টি করে ফ্লাইট পরিচালনা করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat