ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-০৭-১৬
  • ৩৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শান্তি আলোচনা অব্যাহত রাখার প্রতিশ্রুতি মিয়ানমারের সাত সশস্ত্র দলের
আন্তর্জতিক ডেস্ক:- মিয়ানমারের সাতটি সশস্ত্র গ্রুপ সরকারের সঙ্গে শান্তি আলোচনা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে। তারা বলেছে, নেপিদোর একুশ শতাব্দীর পেংলং শান্তি সম্মেলনে মিয়ানমার সরকারের দেয়া বার্তার বিষয়ে তারা আলোচনা করবে। সরকারি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে রবিবার বার্তা সংস্থা সিনহুয়া একথা জানায়।
সরকারি গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার জানায়, বুধবার শুরু হওয়া ছয় দিনব্যাপী পেংলং শান্তি সম্মেলনের তৃতীয় অধিবেশনে চতুর্থ দিন শনিবার পর্যন্ত উত্তরাঞ্চলের জোটভুক্ত সাতটি গ্রুপ অংশ নেয়।
জোটভুক্ত গ্রুপগুলো হলো- কাচিন ইন্ডিপেনডেন্স অর্গানাইজেশন (কেআইও), দি ইউনাইটেড ওয়া স্টেট আর্মি (ইউডব্লিউএসএ), শান স্টেট প্রোগ্রেসিভ পার্টি (এসএসপিপি), মোঙ্গলাস ন্যাশনাল ডেমোক্রেটিক এলায়েন্স আর্মি (এনডিএএ), কোকাং’স মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক এলায়েন্স আর্মি (এমএনডিএএ), আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) এবং আরাকান আর্মি (এএ)।
২০১৫ সালে মিয়ানমারের ১০টি সশস্ত্র গ্রুপ সরকারের সঙ্গে ‘ন্যাশনওয়াইড সিজফায়ার একর্ড’ (এনসিএ)-এ স্বাক্ষর করে। কিন্তু এই সাতটি সশস্ত্র গ্রুপ তখন ওই চুক্তিতে স্বাক্ষর করেনি।
কাচিন ইন্ডিপেনডেন্স অর্গানাইজেশন (কেআইও)-এর ভাইস-চেয়ারম্যান গান মাও প্রতিশ্রুতি দিয়ে বলেন, সশস্ত্র গ্রুপগুলো পুনরায় শান্তি প্রক্রিয়ায় ফিরে আসতে সচেষ্ট থাকবে।
সম্মেলনের ফাঁকে সশস্ত্র গ্রুপগুলোর প্রতিনিধিরা শান্তি সম্মেলনের চেয়ারম্যান তিন মিউ উইন, স্টেট কাউন্সিলর অং সান সুচি এবং প্রতিরক্ষার বিভাগের প্রধান সেন-জিন মিন অং হেলিং এর সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন। বাসস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat