ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-০৭-২৯
  • ৩৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পানির চাহিদা পূরণে বৃষ্টির পানি সঞ্চয়ের আহ্বান নৌমন্ত্রীর
নিজস্ব প্রতিনিধি:-ভূগর্ভস্থ পানি হ্রাস পাওয়ায় মানবিক বিপর্যয় রোধে এবং পানির চাহিদা পূরণের লক্ষ্যে সবাইকে বৃষ্টির পানি সঞ্চয় করার আহ্বান জানিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।
শনিবার ঢাকায় সেগুনবাগিচাস্থ স্বাধীনতা হলে ‘ভূগর্ভস্থ পানি হ্রাস এবং ভূগর্ভস্থ পানি পরিপূরণে বৃষ্টির পানি সঞ্চয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
সাউথ এশিয়ান পিপলস্ ফোরাম এই সেমিনারের আয়োজন করে। ফোরামের সভাপতি লাভলী ইয়াসমিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংসদ সদস্য হাজেরা সুলতানা ও পানি বিশেষজ্ঞ এনামুল হক।
শাজাহান খান বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। প্রকৃতির এসব পরিবর্তনে শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রকৃতির বিপর্যয় থেকে রক্ষাকল্পে সরকার নানামূখী পদক্ষেপ গ্রহণ করেছে। দক্ষিণ এশিয়ায় সড়কপথ, রেলপথ ও নৌপথের যোগাযোগ ব্যবস্থা সুগম করার লক্ষ্যে কাজ হচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভূটানের মধ্যে সড়কপথ চালু হয়েছে। নৌপথে বাংলাদেশ-ভারতের মধ্যে জাহাজ চলাচল করছে।
নৌমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ার আন্তর্জাতিক নদীগুলোর ন্যায্য হিস্যা আদায়ে সরকার কাজ করছে। ১৯৯৬ সনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সাথে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে চুক্তি করেছে।
তিনি বলেন, বাংলাদেশে ২৪ হাজার কিলোমিটার নৌপথ ছিল। বিভিন্ন সরকারের অযত্নে অবহেলায় সেগুলো হারিয়ে গেছে। বর্তমান সরকার বাংলাদেশের হারিয়ে যাওয়া নদীগুলো উদ্ধারে এবং সেগুলোতে পানির প্রবাহ ধরে রাখার জন্য এ পর্যন্ত ১,৫০০ কিলোমিটার নৌপথ খনন করেছে। বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat