ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-০৮-০৪
  • ৩৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রমিজ উদ্দিন কলেজকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৫ বাস হস্তান্তর
নিজস্ব প্রতিনিধি:-রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পাঁচটি বাস দেওয়া হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা সিএমএইচের বিপরীতে কলেজ কর্তৃপক্ষের কাছে বাস পাঁচটি হস্তান্তর করা হয়।
শনিবার সকালে বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া বাসগুলো ওই কলেজের সেনাবাহিনী লগ এরিয়া কমান্ডার মেজর আতাউল হাকিমের কাছে বাসের চাবি হস্তান্তর করেন। বাসচাপায় রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে শিক্ষার্থী পরিবহনের জন্য এ বাস পাঁচটি দেওয়া হয়।
প্রসঙ্গত, দুই বাসের প্রতিযোগিতায় রবিবার কুর্মিটোলায় বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরো বেশ কয়েকজন শিক্ষার্থী। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাসচাপায় নিহত দুই শিক্ষার্থী দিয়া খানম মীম ও আবদুল করিমের পরিবারকে ২০ লাখ টাকা করে অনুদান দেন। এ সময় প্রধানমন্ত্রী রমিজ উদ্দিন কলেজকে পাঁচটি বাস দেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবে বাস পাঁচটি দেওয়া হলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat