ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-০৮-০৬
  • ৩৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পূর্বধলায় ৮০ বছরের বৃদ্ধের আত্মহত্যা
নিজস্ব প্রতিনিধি:-নেত্রকোনার পূর্বধলায় মেরাজ উদ্দিন (৮০) নামের এক বৃদ্ধ ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। রবিবার (৫ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। ওই বৃদ্ধের বাড়ি উপজেলার বিশকাকুনী ইউনিয়নের ধোবারুহী গ্রামে।
নিহতের পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, মেরাজ উদ্দিন রবিবার বিকেলে সবার অজান্তে নিজ ঘরের ঝোপে গলায় দড়ি দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। পরে বাড়ির লোকজন তাঁর লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) সুলতান আহমেদ জানান, বেশ কয়েক বছর আগে ওই বৃদ্ধের এক মেয়েকে বিয়ে দেন ময়মনসিংহের ফুলপুর উপজেলার তারাকান্দা এলাকায়। সম্প্রতি তার মেয়েটি স্বামীর বাড়িতে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। এতে তিনি মানসিকভাবে কিছুটা ভেঙ্গে পড়েন। ধারণা করা হচ্ছে এ কারণেই তিনি আত্মহত্যা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat