ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-০৯-০৮
  • ৩২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
খালেদা জিয়ার আইন অনুযায়ী জামিন হবে: আইনমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:-বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশের চলমান আইন অনুযায়ী সাজা হয়েছে, আইন অনুযায়ীই তার জামিন হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার (৮ সেপ্টেম্বর) কুমিল্লা চান্দিনা  উপজেলা আওয়ামীলীগ আয়োজিত ‘চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গনে বঙ্গবন্ধু ভবন উদ্বোধন শেষে   তিনি সাংবাদিকদের এ সব কথা বলেন।আইনমন্ত্রী বলেন, বেগম জিয়ার অসুস্থতা নিয়ে যারা অপপ্রচার চালাচ্ছে মূলত তারা কিছুই জানেন না। কোন কিছু না জেনে না বুঝে অযথাই জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। তার সুচিকিৎসার জন্য দেশের প্রধান চিকিৎসালয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তিনি যদি ইচ্ছে করে চিকিৎসা না নেন তার জন্য আমাদের কি করার আছে? এমনকি তার অসুস্থতার কথা বিবেচনা করেই কারাগারে আদালত স্থানান্তর করা হয়েছে।পরে কলেজ মাঠে জনসভায়  মন্ত্রী বলেন, বাংলাদেশকে নিয়ে অনেক খেলা করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু জনগণ ঐক্যবদ্ধ থাকলে বাংলার অবিসাংবাদিত নেতা আমাদের জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়নের চাকা চালিয়ে দিয়েছেন। সেই উন্নয়নের চাকা অব্যাহত থাকবে। আপনারা যদি জননেত্রীর সঙ্গে থাকেন বাংলাদেশ আজকে যে সারাবিশ্বের উন্নয়নের রোল মডেল হয়েছে। আগামীতে উন্নত বিশ্বের মধ্যে অন্যতম একটি দেশে পরিণত হবে।  এ সময় তিনি সব ষড়যন্ত্র পেরিয়ে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে সরকারের দায়িত্ব দিয়ে দেশের উন্নয়ন চালিয়ে যাওয়ারও আহবান জানান। বঙ্গবন্ধুর খুনিদের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, চান্দিনারও (কর্ণেল রশিদ) একটা অন্ধকার আছে। কসবায়ও (শাহরিয়ার) এ রকম একটা ছিল। তবে কসবারটাকে বিচারিকভাবে সাজা কার‌্যকর করা হয়েছে।চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মো আইউব আলীর সভাাপতিত্বে আরও বক্তব্য দেন-চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বাবু তাপস বকসী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাকিম আশরাফ টিটু, চান্দিনা পৌরসভা মেয়র মো. মফিজুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat