ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-০৯-১৬
  • ৩৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর সঙ্গে তৃতীয় লিঙ্গের প্রতিনিধিদলের সাক্ষাৎ
নিজস্ব প্রতিনিধি:-সরকার ‘তৃতীয় লিঙ্গ’ হিসেবে স্বীকৃতি দেয়ায় কৃতজ্ঞতা জানাতে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। রোববার তৃতীয় লিঙ্গের আবিদা ইসলাম মৈয়ূরীর নেতৃত্বে প্রতিনিধিদলের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সংসদ ভবন কার্যালয়ে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এই সাক্ষাৎকে অত্যন্ত আবেগঘন বলে বর্ণনা করেন।তিনি প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলেন, মৈয়ূরী অত্যন্ত আবেগপূর্ণ কণ্ঠে প্রধানমন্ত্রীরকে তাঁর (শেখ হাসিনার) নিজের সন্তান হিসেবে তাকে গ্রহণ করার অনুরোধ জানালে তিনি বলেন, ‘অবশ্যই তুমি আমার সন্তান।’এই প্রতিনিধিদলের সদস্যরা ‘সিরি সমাজ কল্যাণ সংস্থা’-এর আওতায় জামালপুর জেলায় তৃতীয় লিঙ্গের লোকদের কল্যাণে কাজ করে। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার হিজড়াদের তৃতীয় লিঙ্গের মানুষ হিসাবে স্বীকৃতি দেয়ায় প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায়।মৈয়ূরী প্রধানমন্ত্রীকে বলেন, ‘অতীতে কোন সরকার তৃতীয় লিঙ্গের লোকদের কল্যাণে কাজ করেনি।প্রধানমন্ত্রী তাদেরকে সমাজের জন্য কাজ করার আহ্বান জানিয়ে বলেন, তাঁর সরকার তৃতীয় লিঙ্গের লোকদের জন্য বিভিন্ন সেবামূলক কাজ হাতে নিয়েছে এবং তাদেরকে পরিবারের সঙ্গে থাকার অধিকার নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat