ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-১০-০৬
  • ৩১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবে নারী ব্যাংক প্রধান
আন্তর্জতিক ডেস্ক:- সৌদি আরবে প্রথমবারের মতো একজন নারীকে একটি ব্যাংক পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। সৌদি ব্রিটিশ ব্যাংক (এসএবিবি) ও আলাওয়াল ব্যাংকের একত্রীকরণের পর গঠিত হতে যাওয়া নতুন একটি ব্যাংকের প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন সৌদি নারীব্যবসায়ী লুবনা আল ওলায়ান। বর্তমানে পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে রয়েছেন এই নারী। আগামী দিনে অর্থলগ্নিকারী শিল্পে সৌদি নারীদের পথিকৃৎ হিসেবে থেকে যাবেন আল ওলায়ান। ফোবর্সের ২০১৮ সালে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী নারীদের তালিকায় নাম উঠে আসে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা এই সৌদি নারী ব্যবসায়ীর। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ এর অংশ হিসেবে সম্প্রতি দেশটিতে নারীর ক্ষমতায়নে নানাবিধ উদ্যোগ নেওয়া হচ্ছে। এসএবিবি ও আলাওয়াল ব্যাংকের একত্রীকরণের ফলে নতুন ব্যাংকটি সৌদি আরবের তৃতীয় বৃহত্তম ব্যাংকে পরিণত হতে যাচ্ছে। ব্যাংকটির মূলধন দাঁড়াবে ১৭ দশমিক ২ বিলিয়ন ডলার। বহুজাতিক ব্যাংক এইচএসবিসিও ব্যাংকটির আংশিক মালিকানায় থাকবে। দীর্ঘ দিন ধরে রক্ষণশীল নীতি মেনে চলা সৌদি আরবের সাম্প্রতিক উদারপন্থা অবলম্বনেরই ফল হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে। গত জুনে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে সৌদি নারীরা গাড়ি চালানোর অনুমতি পায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat