ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৮-১০-২৪
  • ৩৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
নিউজ ডেস্ক:-রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৫১তম বৈঠক আজ কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক, মুহাম্মদ মিজানুর রহমান, মো. সিরাজুল ইসলাম মোল্লা, মোহাম্মদ নোমান, ইয়াসিন আলী এবং ফাতেমা জোহরা রাণী বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে চট্টগ্রামে রেলওয়ের নিয়ন্ত্রণাধীন বাসাবাড়িতে বিদ্যুতের প্রিপ্রেইড মিটার স্থাপনের মাধ্যমে সরকারিভাবে বিদ্যুতের বিল কমিয়ে আনার ব্যাপারে উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়। কমিটি ভবিষ্যতে নতুন স্টেশন ভবন নির্মাণের ক্ষেত্রে রেল পুলিশের জন্য অফিস এবং ব্যারাক স্থাপনসহ আনুষঙ্গিক অফিস নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে। এছাড়াও বৈঠকে উল্লেখ করা হয় যে খুলনায় দৃষ্টিনন্দিত নতুন রেলওয়ে স্টেশনের সন্মুখে অবস্থিত হাউস বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশনের ভবন অপসারণের বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা আহŸানের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat