ব্রেকিং নিউজ :
আমরা নির্বাচিত হলে একটা ভালো বাংলাদেশ গড়ে তুলবো: মির্জা ফখরুল আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক জয়পুরহাটে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত মেহেরপুর-১ আসনে সিপিবি প্রার্থীর ইশতেহার ঘোষণা পিরোজপুরে বিএনপির নির্বাচনী জনসভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ইউএনডিপির দুটি নতুন প্রকল্প চুক্তি স্বাক্ষর
  • প্রকাশিত : ২০১৮-১১-১৩
  • ৪৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা টেস্টের তৃতীয় দিনে প্রথম আঘাত তাইজুলের
স্পোর্ট ডেস্ক:-ঢাকা টেস্টের তৃতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে সফরকারী জিম্বাবুয়ে। আজ মঙ্গলবার সকালে তাদের একটি উইকেটের পতন হয়েছে। নাইট ওয়াচম্যান হিসেবে খেলতে নামা ডোনাল্ড ত্রিপানোকে ফিরিয়েছেন প্রথম টেস্টে বাংলাদেশের অন্যতম সফল বোলার তাইজুল। রিপোর্ট লেখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে ৪০ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে সফরকারীরা। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৫২২ রান করে ইনিংস ঘোষণা করেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দলের পক্ষে মুমিনুল হক ১৬১ ও মুশফিকুর রহিম ২১৯ রানের একটি নান্দনিক ইনিংস খেলেন। প্রথম টেস্টে পরাজয়ের কারণে সিরিজের ফলাফল বাঁচাতে এই টেস্টে জয়ের বিকল্প নেই স্বাগতিক বাংলাদেশের সামনে। সিলেটে সিরিজের প্রথম টেস্টে ১৫১ রানের বড় ব্যবধানে হারে স্বাগতিকরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat