ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০১৮-১১-৩০
  • ৬৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাজঘরে ওপেনার সৌম্য সরকার
স্পোর্ট ডেস্ক:-সাফল্য মেলায় চট্টগ্রামের মতই উইকেট হবে মিরপুরে। বিষয়টি অনুমেয়ই ছিল। টেস্টের প্রথম দিন থেকেই মিলছে টার্নিংয়ের নমুনা! টস জিতে ব্যাটিংয়ে এসে শুরুতে ধীরে-সুস্থে এগোলেও প্রথম সেশনের অর্ধেক পেরোনোর আগেই ওপেনার সৌম্য সরকারের উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ। তবে আস্থার প্রতিদান দিয়ে এগোচ্ছেন অভিষিক্ত সাদমান ইসলাম। শুক্রবার শের-ই-বাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের প্রথম ঘণ্টা দেখেশুনেই পার করেছেন দুই ওপেনার সৌম্য ও সাদমান। উদ্বোধনীতে দুজনে মিলে তোলেন ৪২ রান। ঘণ্টার কাঁটা এক থেকে দুইয়ে পড়তেই ছন্দপতন। রোস্টন চেসের বলে ফার্স্ট স্লিপে শাই হোপসের হাতে ধরা পড়েন সৌম্য। ফেরার আগে করেন ৪২ বলে ১৯ রান। টাইগারদের ৯৪তম টেস্ট খেলোয়াড় হিসেবে মিরপুরে অভিষেক হয়েছে সাদমানের। উইকেটের অন্যপ্রান্তে বেশ স্বাচ্ছন্দ্যেই ব্যাটিং করছেন ২৩ বছর বয়সী এ বাঁহাতি ওপেনার। বাংলাদেশের প্রথম ৫০ রানের মধ্যে একাই করেছেন ২৭, চার হাঁকিয়েছেন তিনটি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৬ ওভারে ৬২। সাদমানের (৩০*) সঙ্গে মুমিনুল হক ব্যাট করছেন ১০ রানে। সকালে সিরিজ জয়ের মিশনে মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে প্রথম টেস্টে আগে ব্যাট করে ৬৪ রানে জয় তুলে সিরিজে লিড নেয় সাকিব আল হাসানের দল। বাংলাদেশের একাদশ: সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat