ব্রেকিং নিউজ :
টেলিভিশন ভাষণে জামায়াত আমির: এমন বাংলাদেশ হবে যেখানে ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’ আমরা নির্বাচিত হলে একটা ভালো বাংলাদেশ গড়ে তুলবো: মির্জা ফখরুল আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক জয়পুরহাটে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত মেহেরপুর-১ আসনে সিপিবি প্রার্থীর ইশতেহার ঘোষণা পিরোজপুরে বিএনপির নির্বাচনী জনসভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০১৮-১২-০৬
  • ৩৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম চুক্তি স্বাক্ষর
নিউজ ডেস্ক:–আজ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে ২০১৮-২০২০ মেয়াদে সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ নাসির উদ্দিন আহমেদ এবং ফিলিপাইনের পক্ষে বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত ভিসেন্টে ভিভেনসিও টি. ব্যান্ডিলো (ঠরপবহঃব ঠরাবহপরড় ঞ. ইধহফরষষড়) চুক্তিতে স্বাক্ষর করেন। বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে একটি দীর্ঘমেয়াদি সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি (কালচারাল এগ্রিমেন্ট) ১৯৮০ সালের ২৬ মে স্বাক্ষরিত হয়। এর পরে চুক্তির আওতায় বিভিন্ন মেয়াদে সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম চুক্তি সম্পাদিত হয়। গত ২০১৩-২০১৭ মেয়াদের বিনিময় কার্যক্রম চুক্তির মেয়াদ ২০১৭ সালের ডিসেম্বরে শেষ হয়। ২০১৮-২০২০ মেয়াদে সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম চুক্তি স্বাক্ষরিত হওয়ার ফলে উভয় দেশের মধ্যে সাংস্কৃতিক তথ্য-উপাত্ত বিনিময়, সাহিত্য, প্রকাশনা ও পারফর্মিং আর্টস এর ক্ষেত্রে সহযোগিতা ও বিনিময়, ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যগত নিদর্শনসমূহ উন্নয়ন, সংরক্ষণ ও পুনরুদ্ধারকরণ, পারস্পরিক উৎসবসমূহ বিশেষ করে চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ, চিত্রপ্রদর্শনী আয়োজন ও বিনিময়সহ সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতার দ্বার আরো প্রসারিত হলো। উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব এশিয়ায় অবস্থিত ফিলিপাইন বাংলাদেশের একটি ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম রাষ্ট্র। বাংলাদেশের সঙ্গে ফিলিপাইনের বাণিজ্য, বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা বিদ্যমান। আজকের চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার ফলে উভয় দেশের মধ্যে সাংস্কৃতিক তথ্য-উপাত্ত বিনিময়সহ সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা আরো বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে।পিআইডি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat