ব্রেকিং নিউজ :
টেলিভিশন ভাষণে জামায়াত আমির: এমন বাংলাদেশ হবে যেখানে ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’ আমরা নির্বাচিত হলে একটা ভালো বাংলাদেশ গড়ে তুলবো: মির্জা ফখরুল আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক জয়পুরহাটে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত মেহেরপুর-১ আসনে সিপিবি প্রার্থীর ইশতেহার ঘোষণা পিরোজপুরে বিএনপির নির্বাচনী জনসভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০১৮-১২-০৮
  • ২৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক:–স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলাগুলো তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার বিকেলে গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দান পরিদর্শন ও তাবলিগের মুরুব্বিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনের পর যথা সময়েই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ইজতেমায় মুসুল্লীরা ইবাদতের জন্য এখানে আসেন । মুসুল্লীরা ইজতেমার প্রস্তুতির কাজে মাঠে এসেছিলেন। তারা তাবলীগের মেহনত ও খেদমতের জন্য এসেছে। তারা কিভাবে মারামারি করে, এই পরিস্থিতির জন্য প্রশাসনের কেউ প্রস্তুত ছিল না। তিনি বলেন, ‘আমরা ভেবেছিলাম তারা ইজতেমা ময়দানে প্রবেশ করে প্রস্তুতি সভা করবে। কিন্তু তারা তা না করে ভাঙচুর করে এবং এখানে যারা ছিলেন তাদের ওপর হামলা করলেন। এটা সত্যিই দুঃখ জনক ঘটনা। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানে একটি হত্যাকান্ড হয়েছে, তিনজন সাথী মৃত্যু শয্যায় রয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এজন্য থানায় ও আদালতে তিনটি মামলা হয়েছে। ইজতেমা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই ইজতেমা হবে। দুই পক্ষ আবার বসে তাদের মধ্যে যে ভুল বুঝাবুঝি হয়েছে তা ক্লিয়ার করবে এবং ইজতেমা আবার হবে এটা আমরা বিশ্বাস করি। সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেল, সিটি মেয়র মো. জাহাঙ্গীর আলম, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারি, জিএমপি কমিশনার ওয়াই এম বেলালুর রহমান, ডিসি ড. দেওয়ান মুহাম্মদ হুমাযূন কবীর, গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান মতিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তাবলিগের মুরব্বীরা এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat