ব্রেকিং নিউজ :
টেলিভিশন ভাষণে জামায়াত আমির: এমন বাংলাদেশ হবে যেখানে ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’ আমরা নির্বাচিত হলে একটা ভালো বাংলাদেশ গড়ে তুলবো: মির্জা ফখরুল আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক জয়পুরহাটে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত মেহেরপুর-১ আসনে সিপিবি প্রার্থীর ইশতেহার ঘোষণা পিরোজপুরে বিএনপির নির্বাচনী জনসভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০১৮-১২-২২
  • ২৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নারীর ক্ষমতায়নে সরকার অনেক কাজ করেছে : ওবায়দুল কাদের
নিউজ ডেস্ক:–আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সরকারের আমলে নারীরা অনেক ক্ষমতাবান। নারী ক্ষমতায়নের জন্য শেখ হাসিনা অনেক কিছু করেছেন। আজ শনিবার কবির হাট উপজেলার জনতা বাজারে এ খায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মহিলা সমাবেশে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বর্তমান সরকারের সময়ে নারীরা পাইলট,পুলিশ অফিসার সরকারের বড় বড় পদে বহাল আছেন। গ্রামীণ নারীরা বিধবা ভাতা, বয়স্ক ভাতাসহ সকল সুবিধা পাচ্ছেন। তাই আজ নারীরা দলে দলে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছেন। তিনি বলেন, আগামীতে আওয়ামী লীগ সরকার গঠন করলে গ্রামকে শহরে পরিণত করা হবে। বঙ্গবন্ধু কন্যা যে ওয়াদা করেন তা পালন করেন। শেখ হাসিনা বলেছেন, প্রতিটি পরিবারের একজন বেকারকে চাকরি দেয়া হবে। দেশবাসীকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানিয়ে কাদের বলেন, দলে দলে বিএনপি’র লোকজন আওয়ামী লীগে যোগ দিচ্ছে। এখন সারা বাংলায় ধান এখন নৌকায় উঠছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ২২ বছর ক্ষমতায় থাকার পরও এলাকার জন্য কোন কিছু করে নাই, যার জন্য তাদের প্রার্থী জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তার গণসংযোগ চলাকালে নেতাকর্মীরা থাকে না। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি, সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হানসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat