ব্রেকিং নিউজ :
টেলিভিশন ভাষণে জামায়াত আমির: এমন বাংলাদেশ হবে যেখানে ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’ আমরা নির্বাচিত হলে একটা ভালো বাংলাদেশ গড়ে তুলবো: মির্জা ফখরুল আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক জয়পুরহাটে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত মেহেরপুর-১ আসনে সিপিবি প্রার্থীর ইশতেহার ঘোষণা পিরোজপুরে বিএনপির নির্বাচনী জনসভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০১৮-১২-২৫
  • ৩৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রেকর্ডের সামনে দাঁড়িয়ে স্টেইন
নিউজ ডেস্ক:– পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়ার দিকে তাকিয়ে আছেন ফাস্ট বোলার ডেল স্টেইন। দীর্ঘ দিন যাবত দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ৪২১ উইকেটের মালিক ছিলেন ২০০৮ সালে অবসর নেয়া শন পোলক। কিন্তু গত সিরিজে পোলকের রেকর্ডে ভাগ বসান স্টেইন। অর্থাৎ ৪২১ উইকেট নিয়ে বর্তমানে সর্বোচ্চ উইকেট শিকারে য়ৌথভাবে শীর্ষে রয়েছেন পোলক ও স্টেইন। আগামীকাল নিজ শহর সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্টস পার্কে পাকিস্তানের বিপক্ষে শুরু হওয়া প্রথম টেস্টে আর একটি উইকেট পেলেই এককভাবে শীর্ষ স্থান দখল করবেন স্টেইন। স্টেইন বলেন,‘ কেবল একটা নয় আরো অনেক বেশি উইকেট শিকারের ক্ষমতা আমার আছে। আমি নিজকে পোলকের চেয়ে কেবলমাত্র এক উইকেট বেশি শিকারে আবদ্ধ রাখতে চাইনা। শেষ পর্যন্ত আমার লক্ষ্যটা আরো বড়।’ বেশ কয়েকটি বাধার কারণে গত দুই বছর নিজের জন্য অত্যন্ত হতাশার ছিল স্বীকার করেন তিনি। স্টেইন বলেন, ‘আমি মনে করছি এমনটা ঘটলে সেটা খুবই সুন্দর হবে। এ জন্য দীর্ঘ সময় লেগেছে এবং এ ধরনের রেকর্ড গড়াটা অনেক বড় অর্জন। ‘আমি অনেক বেশি গৌরবান্বিত হবো। তবে নিজের অবস্থানে ফিরব এবং পরের ধাপে যাওয়ার চেস্টা করব।’ আগামীকাল শুরু হওয়া ম্যাচে ৮৯ তম টেস্টে খেলতে নামা ৩৫ বছর বয়সী এ পেসার এ বছরের প্রথম দিকে শ্রীলংকা সফরে দুই টেস্টের সিরিজেই রেকর্ডের মালিক হতে পারতেন। কিন্তু সে সিরিজে মাত্র দুই উইকেট শিকার করে পোলকের রেকর্ডকে স্পর্শ করেন। তিনি বলেন, ‘আমার হাতে পুনরায় লাল ওঠাটাই অনেক সুন্দর। শ্রীলংকার কন্ডিশন পেসারদের জন্য ানেক কঠিন ছিল। এখানকার কন্ডিশন অনেক বেশি সহায়ক। আমি এখানে মাঠে নামার অপেক্ষায় এবং পাঁচ দিন প্রতিদ্বন্দিতামূলক ক্রিকেট খেলার অপেক্ষায় আছি।’ টেস্ট ক্রিকেটে সর্ব কালের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় স্টেইন বর্তমানে এগারতম স্থানে আছেন। সর্বোচ্চ ৮০০ উইকেট নিয়ে সবার উপড়ে আছেন ২০০৮ সালে অবসর নেয়া শ্রীলংকান স্পিনার মুত্তিয়া মুরলিধরন। ফাস্ট বোলার হিসেবে এ তালিকার শীর্ষে আছেন ইংল্যান্ডের জেমস এন্ডারসন। তার শিকার ৫৬৫।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat