ব্রেকিং নিউজ :
জাপানে অন্তবর্তী নির্বাচনে নারী এমপি কমলো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন ফরাসি আল্পসে তুষারধসে দুই স্কিয়ারের মৃত্যু উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান থাইল্যান্ডে মাংসের ভেতরে গন্ডারের শিং পাচারের অভিযোগে গ্রেফতার ১ ইরাকের তেল শোধনাগারে অগ্নিকাণ্ডে ১ জনের মৃত্যু, আহত ৬ সেইফার্ট-অ্যালেনের বিশ্ব রেকর্ডে টানা দ্বিতীয় জয় নিউজিল্যান্ডের বিজয়ের সিনেমা ‘জন নায়াগাণ’ নিয়ে নতুন সিদ্ধান্ত টেলিভিশন ভাষণে জামায়াত আমির: এমন বাংলাদেশ হবে যেখানে ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’ আমরা নির্বাচিত হলে একটা ভালো বাংলাদেশ গড়ে তুলবো: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০১৮-১২-২৯
  • ২৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নির্বাচনে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করা হবে : ডিএমপি কমিশনার
নিউজ ডেস্ক:–ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, আগামীকাল ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেউ যদি কোনো বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তবে তাকে কঠোর হস্তে দমন করা হবে। আজ শনিবার দুপুরে ডিএমপি সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডিএমপি কমিশনার বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানে পুরো রাজধানীজুড়েই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা বলয় তৈরি করেছে। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে গোয়েন্দা নজরদারীও রয়েছে। তিনি বলেন, ভোটাররা যাতে নিরাপদে কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আবার নিরাপদে বাড়ি ফিরতে পারেন সেভাবেই ডিএমপি’র পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আসাদুজ্জামান মিয়া বলেন, প্রতিটি নির্বাচনেই আমরা কিছু কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করে থাকি। সে অনুযায়ী আমরা সেসব কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে থাকি।ঢাকা মহানগরীতে সব বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। তাই ঢাকা মহানগরীতে কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat