ব্রেকিং নিউজ :
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন ফরাসি আল্পসে তুষারধসে দুই স্কিয়ারের মৃত্যু উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান থাইল্যান্ডে মাংসের ভেতরে গন্ডারের শিং পাচারের অভিযোগে গ্রেফতার ১ ইরাকের তেল শোধনাগারে অগ্নিকাণ্ডে ১ জনের মৃত্যু, আহত ৬ সেইফার্ট-অ্যালেনের বিশ্ব রেকর্ডে টানা দ্বিতীয় জয় নিউজিল্যান্ডের বিজয়ের সিনেমা ‘জন নায়াগাণ’ নিয়ে নতুন সিদ্ধান্ত টেলিভিশন ভাষণে জামায়াত আমির: এমন বাংলাদেশ হবে যেখানে ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’ আমরা নির্বাচিত হলে একটা ভালো বাংলাদেশ গড়ে তুলবো: মির্জা ফখরুল আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক
  • প্রকাশিত : ২০১৮-১২-২৯
  • ২৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চিত্রশিল্পী সৈয়দ জাহাঙ্গীর এর মৃত্যুতে সংস্কৃতিমন্ত্রীর শোক
 বাংলাদেশের প্রথিতযশা চিত্রশিল্পী সৈয়দ জাহাঙ্গীর এর মৃত্যুতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এক শোকবার্তায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, একুশে পদক বিজয়ী সৈয়দ জাহাঙ্গীর এর মৃত্যুতে দেশ একজন বিখ্যাত চিত্রশিল্পী হারালো। তাঁর সৃষ্টিকর্মের বেশিরভাগই ছিল গ্রাম ও গ্রামের প্রকৃতি নিয়ে। তিনি শিল্পকলা একাডেমিতে চারুকলা বিভাগ চালু করেন। চারুকলায় তাঁর মূল্যবান অবদানের জন্য বাংলাদেশের মানুষ তাঁকে দীর্ঘকাল স্মরণ করবে। উল্লেখ্য, ২৯ ডিসেম্বর শনিবার সকাল ১১ টায় রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat