ব্রেকিং নিউজ :
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০১৯-০১-০২
  • ২৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মালিতে রাখালদের হামলায় নিহত ৩৭
আন্তর্জতিক ডেস্ক:- মালির মধ্যাঞ্চলে মঙ্গলবার ফুলানি সম্প্রদায়ের একটি গ্রামে সশস্ত্র লোকদের হামলায় ৩৭ জন নিহত হয়েছে। রাখালরা গ্রামটিতে হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। দেশটিতে প্রতিদ্বন্দ্বী সম্প্রদায়ের মধ্যে এটি সর্বশেষ সংঘর্ষের ঘটনা। সরকার একথা জানায়। খবর এএফপি’র। সরকারি এক বিবৃতিতে বলা হয়, সশস্ত্র ব্যক্তিরা দোজো জাতির শিকারীদের মতো পোশাক পরে মোপতি অঞ্চলের বাঙ্কাসের কাছের কোউলোগোন গ্রামে এ হামলা চালায়। বিবৃতিতে আরো বলা হয়, ‘এই হামলায় ৩৭ জন নিহত হয়েছে। এদের সকলেই বেসামরিক লোক। এছাড়া এতে বেশ কয়েকজন আহত হয়েছে। হামলাকারীরা অনেক বাড়ি জ্বালিয়ে দিয়েছে।’ ফুলানি সম্প্রদায়ের আলায়ে ইয়াত্তারা বলেন, ‘আমাগেদর গ্রামের প্রধান মুসা দিয়াল্লো এই হামলায় নিহত হয়েছেন। এছাড়াও এতে তার পরিবারের এক বৃদ্ধা ও এক বালিকা নিহত হয়েছে।’ ফুলানীরা ডোগোনদের জমিতে তাদের পশু চরাতে যাওয়ায় উভয়পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। পানি ও জমি নিয়েই এই বিরোধের সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat