ব্রেকিং নিউজ :
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০১৯-০১-০৪
  • ৩২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অচলাবস্থা ঠেকাতে প্রতিনিধি পরিষদে বিল পাস, অগ্রাহ্য ভেটোর হুমকি
আন্তর্জতিক ডেস্ক: -ডেমোক্রেটিক গরিষ্ঠ নতুন মার্কিন প্রতিনিধি পরিষদ বৃহস্পতিবার দু’টি বিল পাস করেছে। আর এই বিল পাসের মধ্যদিয়ে দুই সপ্তাহ ধরে সরকারের আংশিক কার্যক্রম অচল হয়ে পড়ার অবসান ঘটবে। তবে এতে এখনো সমস্যা রয়ে গেলো যে, এ দুই বিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সীমান্ত দেয়াল নির্মাণের অর্থ বরাদ্দ দেয়া হয়নি। খবর এএফপি’র। মেক্সিকোর সাথে মার্কিন সীমান্তে দেয়াল নির্মাণের জন্য প্রতিনিধি পরিষদ কোন অর্থ বরাদ্দ না দেয়ায় ট্রাম্প এ বিলে ভেটো দেয়ার হুমকি দিয়েছে। বিলটির আওতায় ৮ ফেব্রুয়ারি পর্যন্ত হোমল্যান্ড সিকিউরিটি কার্যক্রমে এবং সেপ্টেম্বর পর্যন্ত অপর কয়েকটি সংস্থার জন্য তহবিল বরাদ্দ দেয়া হবে। ট্রাম্প মেক্সিকোর সাথে মার্কিন সীমান্তে দেয়াল নির্মাণের জন্য অর্থ ছাড়ের দাবি জানান। এদিকে রিপাবলিক নিয়ন্ত্রিত সিনেট জানিয়েছে এ বিল বিষয়ে তারা ভোট নাও দিতে পারে। প্রতিনিধি পরিষদের নতুন স্পিকার বর্ষীয়ান ডেমোক্রেট ন্যান্সি পেলোসি এ ভোটের আগ মুহূর্তে দৃঢ় কণ্ঠে বলেন, দেয়াল নির্মাণের জন্য কোন অর্থ বরাদ্দ দেয়া হবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat