ব্রেকিং নিউজ :
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০১৯-০১-২০
  • ২৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতির প্রত্যাশা পূরণে শিক্ষার্থীদের সচেষ্ট থাকতে হবে : ঢাবি উপাচার্য
নিউজ ডেস্ক:– ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান পরিবার, সমাজ তথা জাতির প্রত্যাশা পূরণে শিক্ষার্থীদের সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন। ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতর আয়োজিত অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির শিক্ষার্থীদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ এ আহ্বান জানান। ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের পরিচালক অধ্যাপক ড. মেহজাবীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও ছাত্র-উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন। উপাচার্য বলেন, শিক্ষার্থীদের মেধার সঙ্গে দেশপ্রেম, সত্যবাদিতা এবং সততার সংমিশ্রণ ঘটাতে হবে। মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হতে হবে। আন্তর্জাতিক পরিম-লে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম ছড়িয়ে দিতে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ায় তিনি মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি আরো বলেন, হতাশা, বিষণ্নতা বা অসচ্ছলতা যেন শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে সেদিকে খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বাত্মক সাহায্য ও সহযোগিতা প্রদান করবে বলে তিনি আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat