ব্রেকিং নিউজ :
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০১৯-০১-২২
  • ২৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিআরটিসিকে লাভজনক করা হবে :ওবায়দুল কাদের
নিউজ ডেস্ক:–বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)কে লাভজনক করার লক্ষ্যে নতুন উদ্যমে কাজ শুরুর প্রত্যয় ব্যক্ত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ লক্ষ্য অর্জনের পথে যে সকল বাধা রয়েছে তা সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে দূর করা হবে বলে তিনি জানিয়েছেন। মন্ত্রী আজ রাজধানীর বিআরটিসি ভবনে সংস্থাটির সকল কর্মকর্তা ও ডিপো ম্যানেজারদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান। মন্ত্রী বলেন, আগামী এপ্রিলের মধ্যে ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় বিআরটিসি’র বহরে ছয়শত বাস এবং পাঁচশত ট্রাক যুক্ত হতে যাচ্ছে। এতে এক দিকে বিআরটিসি’র সক্ষমতা বাড়বে অপরদিকে যাত্রী পরিবহনের সুযোগও সম্প্রসারিত হবে। তিনি বলেন, বিআরটিসি’তে দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে প্রতিপালন করা হবে। সংস্থাটির গাড়িবহর পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং রাজস্ব আহরণে স্বচ্ছতা নিশ্চিত করতে চালু করা হচ্ছে সফ্টওয়্যারভিত্তিক ডিজিটাল ব্যবস্থাপনা। ইতিমধ্যে কল্যাণপুর, মতিঝিল ও গাবতলী ডিপোতে পরীক্ষামূলক ডিজিটাল ব্যবস্থাপনা শুরু হয়েছে। এতে দুর্নীতি কমার পাশাপাশি সেবার মান বৃদ্ধি পাবে। এ সময় মন্ত্রী বিআরটিসি’র জনবল বৃদ্ধির উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। মতবিনিময় সভায় বিআরটিসি’র চেয়ারম্যান ফরিদ আহমদ ভুইয়াসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও ডিপো ম্যানেজারগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat