ব্রেকিং নিউজ :
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০১৯-০১-২৪
  • ২৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাফ অনূর্ধ্ব ১৮ মহিলা ফুটবল দলের বাকী সদস্যদের পুরস্কৃত করলেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক:–২০১৮ আসরে সাফ অনূর্ধ্ব -১৮ মহিলা চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ অনূর্ধ্ব ১৮ মহিলা জাতীয় ফুটবল দলের আরও ১০ খেলোয়াড় ও ১ কর্মকর্তাকে পুরস্কৃত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর তেজগাঁওস্থ কার্যালয়ে তাদের হাতে আর্থিক পুরস্কারের চেক তুলে দেন। এর আগে গত ১১ অক্টোবর এক অনুষ্ঠানে সাফ জয়ী অনূর্ধ্ব ১৮ খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হেয়। তখন বাংলাদেশ অনূর্ধ্ব ১৮ মহিলা জাতীয় ফুটবল দলের ৩০ সদস্যের মধ্যে ১৯ জনকে পুরস্কৃত করেন প্রধানমন্ত্রী। বাকি ১০ খেলোয়াড় ও ১ কর্মকর্তাকে আজ পুরস্কৃত করা হল। পুরস্কার প্রাপ্ত ১০ খেলোয়াড়ের প্রত্যেককে ১০ লাখ টাকা করে এবং কর্মকর্তাকে ৫ লাখ টাকা দেয়া হয়। দ্বিতীয় দফায় পুরস্কার প্রাপ্তরা হলেন খেলোয়াড়রা রুকসানা বেগম, বেগম মাসুরা পারভীন, বেগম শিউলি আজিম, ইসরাত জাহান রত্না, বেগম মারজিয়া, বেগম সানজিদা আক্তার, ইসরাত জাহান স্বপ্না, কৃষ্ণা রানী সরকার, রাজিয়া খাতুন এবং মিডিয়া কর্মকর্তা খালিদ মাহমুদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat