ব্রেকিং নিউজ :
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০১৯-০১-২৮
  • ২৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লুইসের অনবদ্য সেঞ্চুরিতে দুর্দান্ত জয় কুমিল্লার
স্পোর্ট ডেস্ক:- ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান এভিন লুইসের অনবদ্য সেঞ্চুরিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের ৩৩তম ম্যাচে খুলনা টাইটান্সকে ৮০ রানের বড় ব্যবধানে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ব্যাট হাতে ৫টি চার ও ১০টি ছক্কায় মাত্র ৪৯ বলে অপরাজিত ১০৯ রান করেন লুইস। এই জয়ে ৯ খেলায় ৬ জয় ও ৩ হারে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠলো কুমিল্লা। ১১ খেলায় ২ জয় ও ৯ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতেই থাকলো খুলনা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং-এ নামে খুলনা। ব্যাট হাতে ইনিংসের শুরু থেকেই দলের রানের চাকা সচল রেখেছিলেন লুইস। উদ্বেধণী জুটিতে লুইসকে সঙ্গ দেন আরেক ওপেনার তামিম ইকবাল। ৪৪ বলে ৫৮ রানের জুটি গড়েন লুইস ও তামিম। তামিমের বিদায়ের প্রথম উইকেট হারায় কুমিল্লা। ৩টি চার ও ১টি ছক্কায় ২৯ বলে ২৫ রান করেন তামিম। তামিমকে শিকারের পরের বলেই কুমিল্লার হয়ে তিন নম্বরে নামা এনামুল হককেও শূন্য রানে বিদায় দেন খুলনার অধিনায়ক মাহমুুদুল্লাহ রিয়াদ। ৫৮ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়লেও, লুইস ও অধিনায়ক ইমরুল কায়েসের ব্যাটিং নৈপুণ্যে বড় সংগ্রহের পথে হাটতে থাকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৩১তম বলে নিজের হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন লুইস। অর্ধশতকের পর আরও বেশি ভয়ংকর হয়ে ওঠেন তিনি। চার-ছক্কায় মুখরিত করে তুলেন জহুর আহমেদের স্টেডিয়ামটি। নিজের মুখোমুখি হওয়া ৪৭তম বলেই সেঞ্চুরি পূর্ণ করেন লুইস। শেষ পর্যন্ত ৫টি চার ও ১০টি ছক্কায় ৪৯ বলে ১০৯ রানে অপরাজিত থাকেন তিনি। এবারের আসরে চতুর্থ কোন ব্যাটসম্যান সেঞ্চুরি করলেন লুইস। তবে সবগুলো সেঞ্চুরিই বিদেশী খেলোয়াড়দের। লুইস ছাড়াও কুমিল্লার পক্ষে অধিনায়ক ইমরুল কায়েস ২১ বলে ৩৯ ও শামসুর রহমান ১৫ বলে ২৮ রান করেন। ফলে ২০ ওভারে ৫ উইকেটে ২৩৭ রানের সংগ্রহ পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহ ও ওয়েস্ট ইন্ডিজের কালোর্স ব্রার্থওয়েট ২টি করে উইকেট নেন। জয়ের জন্য ২৩৮ রানের বড় লক্ষ্যে ভালো শুরু করেছিলেন খুলনার দুই ওপেনার জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর ও জুনায়েদ সিদ্দিকী। মাত্র ৩৩ বলে ৫৫ রানের জুটি গড়েন তারা। কিন্তু উদ্বোধণী ব্যাটসম্যানদের উড়ন্ত সূচনা পরের দিকের ব্যাটসম্যানরা ধরে রাখতে পারেনি। পরের দিকের ব্যাটসম্যানরা ছোট ছোট ইনিংস খেলে আউট হলে শেষ পর্যন্ত ১৮ দশমিক ৫ ওভারে ১৫৭ রানে গুটিয়ে যায় খুলনা। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন টেইলর। তার ৩৩ বলের ইনিংসে ৫টি চার ও ১টি ছক্কা ছিলো। এছাড়া জুনায়েদ ২৭, ব্র্যাথওয়েট ২২ ও নাজমুল হোসেন শান্ত ১৪ রান করেন। কুমিল্লার দুই পাকিস্তানী খেলোয়াড় ওয়াহাব রিয়াজ ও শহিদ আফ্রিদি ৩টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন কুমিল্লার লুইস। সংক্ষিপ্ত স্কোর : কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ২৩৭/৫, ২০ ওভার (লুইস ১০৯*, ইমরুল ৩৯, মাহমুদুল্লাহ ২/৩২)। খুলনা টাইটান্স : ১৫৭/১০, ১৮.৫ ওভার (টেইলর ৫০, জুনায়েদ ২৭, ওয়াহাব ৩/১৪)। ফল : কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৮০ রানে জয়ী। ম্যাচ সেরা : এভিন লুইস (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat