ব্রেকিং নিউজ :
বন্যা ও ঝড় মোকাবিলায় সমালোচনার মুখে পদত্যাগ পর্তুগালের স্বরাষ্ট্রমন্ত্রীর আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি হত্যার চেষ্টা থেকে বেঁচে যাওয়ার দাবি কলম্বিয়ার প্রেসিডেন্টের জ্বালানি সংকটের কারণে কিউবায় ফ্লাইট স্থগিত করলো কানাডিয়ান বিমান সংস্থা বাংলাদেশ ইস্যুতে আইসিসি ব্যর্থ, ভুল স্বীকার করা উচিত: পাকিস্তানি ক্রিকেটার হাফিজ গানকে হারাম বলা দলটাও গানে গানে ভোট খুঁজছে: কুদ্দুস বয়াতি প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২
  • প্রকাশিত : ২০১৯-০১-৩০
  • ২৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় ব্রাজিল : কৃষিমন্ত্রী
নিউজ ডেস্ক:– কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ব্রাজিলের সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্কের আরো উন্নয়ন ঘটাতে এবং উন্নয়নের অংশিদার হতে চায়। আজ বুধবার আব্দুর রাজ্জাকের সঙ্গে সচিবালয় তার কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভেইরা জুনিয়র দেখা করতে এসে এ আগ্রহের কথা জানান। রাষ্ট্রদূত বলেন, ‘আমরা আমাদের কৃষি ক্ষেত্রে সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে পারি এবং সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো খুঁজে বের করতে পারি। দুই দেশের মধ্যে কৃষির ধারণাগুলো পাস্পারিক বিনিময়ের মাধ্যমে এক্ষেত্রে আরও উন্নয়ন সম্ভব।’ ব্রাজিল বাংলাদেশের গার্মেন্টসের একজন বড় ক্রেতা উল্লেখ্য করে তিনি জানান, বাংলাদেশের গার্মেন্টসে উৎপাদিত পণ্য বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো। ব্রাজিলে বাংলাদেশ থেকে প্রথম গো-সম্পদ যায়। যেটি এখন সে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে পরিণত হচ্ছে। ব্রাজিলে একটি গরু দিনে ১শ’ লিটার পর্যন্ত দুধ দেয় এবং প্রতি কিলোগ্রাম মাংস ৫ ডলার। কৃষি সর্ম্পকিত পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করে আব্দুর রাজ্জাক বলেন, কৃষি উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের ব্যাপারে তাদের অবহিত করা হয়েছে। পুষ্টিকর ও নিরাপদ খাদ্য নিশ্চত করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। এ সময়ে বাংলাদেশের কৃষি বাণিজ্যিকিকরণ ও প্রক্রিয়াতকরণে ব্রাজিলের কারিগরি সহায়ত চান তিনি। ড. রাজ্জাক বর্তমানে রাজনৈতিক পরিবেশ যে কোন সময়ের চেয়ে অনেক ভালো এবং বিনিয়োগের নিরাপদ পরিবেশ বিরাজ করছে। বিনিয়োগে নিরাপদ পরিবেশ বজায় রাখতে সরকার প্রশ্রিুতিবদ্ধ। ব্রাজিলের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান কৃষি মন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat