ব্রেকিং নিউজ :
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০১৯-০১-৩১
  • ২৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বোল্টের কাছে অসহায় ভারত
স্পোর্ট ডেস্ক:- পাঁচ ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে ইতোমধ্যে নিশ্চিত হয়েছে। তাই চতুর্থ ম্যাচে নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি ও সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে বিশ্রাম দেয়া হয়েছিল। তবে সময়ের সেরা এই ক্রিকেটারকে ছাড়া মাঠে নেমে নিউজিল্যান্ডের বিপক্ষে অসহায় হয়ে পড়েছে ভারত। মাত্র ৫৫ রানের মধ্যে দলটির ৮ উইকেটের পতন ঘটেছে। যার পাঁচটি নিয়েছেন ট্রেন্ট বোল্ট একাই। দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান ইনিংসের গোড়াপত্তন করতে নেমে ভালো শুরুরই আভাস দিচ্ছিলেন। তবে ২১ রানে ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হয়ে যান ধাওয়ান। এরপর মাত্র ১৯ রানের মধ্যে বোল্ট ও কলিন ডি গ্র্যান্ডহোম একে একে তুলে নেন আরও ছয়টি উইকেট। আউট হওয়া সাত ব্যাটসম্যানের মধ্যে কেবল শিখর ধাওয়ান (১৩) দুই অঙ্ক ছুঁতে পেরেছেন। অষ্টম উইকেটে বিপর্যয় কাটিয়ে সম্মানজনক স্কোর গড়ার চেষ্টা করছিলেন হার্দিক পান্ডে ও কুলদীপ যাদব। তবে সেই প্রচেষ্টা সফল হয়নি। দলীয় ৫৫ রানে পান্ডেকেও সাজঘরে পাঠান বোল্ট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat