ব্রেকিং নিউজ :
সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা নির্বাচনকালীন নাশকতা ও বিশৃঙ্খলা দৃঢ়তার সঙ্গে প্রতিহতের নির্দেশ বিজিবি মহাপরিচালকের গণমাধ্যমকে অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান ইসি সচিবের জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে ভয়েস ফর জাস্টিস অবজারভার্স দলের সাক্ষাৎ দিনাজপুরে র‌্যাব সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০২-২১
  • ২৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চকবাজার অগ্নিকাণ্ড: মরদেহ বুঝে নিচ্ছেন স্বজনরা
নিউজ ডেস্ক: –রাজধানীর চকবাজার এলাকায় কেমিক্যাল গোডাউনে আগুন লেগে পুড়ে মারা যাওয়া ৮১ জনের মধ্যে যাদের শনাক্ত করা গেছে তাদের মরদেহ হস্তান্তর করা হচ্ছে। ঢাকা জেলা প্রশাসনের মাধ্যমে বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে মরদেহ হস্তান্তর শুরু হয়। প্রথমে দেওয়া হয় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নূর মোহাম্মদের ছেলে কামাল হোসেনের (৫০) মরদেহ। মরদেহটি গ্রহণ করেন তার ছোট ভাই দেলওয়ার হোসেন। কামাল থাকতেন পুরান ঢাকায় চুড়িহাট্টা উর্দু রোড। এখন পর্যন্ত ৩৪ জনের মরদেহ শনাক্ত করা গেছে বলে জানিয়েছে জেলা প্রশাসনের তথ্য কেন্দ্র। বিষয়টি নিশ্চিত করে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার মো. ইমরুল হাসান জানান, যাদের মরদেহ শনাক্ত করা গেছে তাদের মরদেহ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হচ্ছে। তবে যাদের শনাক্ত করা যাচ্ছে না তাদের মরদেহ ময়নাতদন্ত ও ডিএনএ টেস্টের পর হস্তান্তর করা হবে। বুধবার রাত ১০টার পর রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুরিহাট্টা মসজিদ গলির রাজ্জাক ভবনে আগুন লাগে। রাত ১টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে আগুন ভয়াবহ আকারে আশপাশের ৫টি বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩২টি ইউনিট রাত ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে পুড়ে ৮১ জনের মৃত্যু হয়েছে। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat