ব্রেকিং নিউজ :
গ্রামীণ চিকিৎসা সেবায় ‘পল্লী ডাক্তার’ মডেল চালুর উদ্যোগ যুক্তরাষ্ট্র-ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব সংসদে জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা বিল পাস মধ্যপ্রাচ্য যুদ্ধবিরতি নিয়ে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী শুক্রবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা যুদ্ধবিরতি ‘সব জায়গায়’ কার্যকর : পাকিস্তানের প্রধানমন্ত্রী সূর্যসেন হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় হৃদয় চ্যাম্পিয়ন ‘জেলার ২’-এ থাকছেন না শাহরুখ খান, ‘কিং’ নিয়েই ব্যস্ততা সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
  • প্রকাশিত : ২০১৯-০২-২৪
  • ৩২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চকবাজারে অগ্নিকান্ডে নিহতের ঘটনায় সংসদে সর্বসম্মত শোক প্রস্তাব গৃহীত
নিউজ ডেস্ক:–রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে নিহতের ঘটনায় আজ জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। বৈঠকের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ শোক প্রস্তাব উত্থাপন করেন। শোক প্রস্তাব উত্থাপন করে স্পিকার বলেন, ‘গত ২০ ফেব্রুয়ারি রাতে রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডে ৬৭ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় বহু লোক আহত হয়েছেন। জাতীয় সংসদের পক্ষ থেকে এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হচ্ছে।’ শোক প্রস্তাবে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। সাথে সাথে এ ভয়াবহ ও দুঃখজনক ঘটনায় আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat