ব্রেকিং নিউজ :
গ্রামীণ চিকিৎসা সেবায় ‘পল্লী ডাক্তার’ মডেল চালুর উদ্যোগ যুক্তরাষ্ট্র-ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব সংসদে জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা বিল পাস মধ্যপ্রাচ্য যুদ্ধবিরতি নিয়ে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী শুক্রবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা যুদ্ধবিরতি ‘সব জায়গায়’ কার্যকর : পাকিস্তানের প্রধানমন্ত্রী সূর্যসেন হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় হৃদয় চ্যাম্পিয়ন ‘জেলার ২’-এ থাকছেন না শাহরুখ খান, ‘কিং’ নিয়েই ব্যস্ততা সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
  • প্রকাশিত : ২০১৯-০২-২৫
  • ২৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পুরান ঢাকার কেমিক্যাল গোডাউনগুলো আগামী ৬ মাসের মধ্যে স্থানান্তর করা হবে : শিল্পমন্ত্রী
নিউজ ডেস্ক:–শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন আগামী ৬ মাসের মধ্যে পুরান ঢাকার কেমিক্যাল গোডাউনগুলো স্থানান্তরের ঘোষণা দিয়েছেন। রাজধানীর নিকটবর্তী যে কোন নিরাপদ জায়গায় কেমিক্যাল গোডাউন স্থাপনে জমির ব্যবস্থা করা হবে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে গোডাউন স্থাপনের কাজ দ্রুত বাস্তবায়ন করা হবে। গত ২০ ফেব্রুয়ারি পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা পর্যালোচনা এবং আশু করণীয় নির্ধারণ বিষয়ে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় সভাপতির বক্তৃতায় এ কথা বলেন। শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো.আবদুল হালিম সভায় উপস্থিত ছিলেন। শিল্পমন্ত্রী বলেন, নতুন স্থানে যাতে ঘন জনবসতি গড়ে না ওঠে সেজন্য লোকালয় ও জনপথ থেকে কিছুটা দূরবর্তী কোন জায়গায় চকবাজারের কেমিক্যাল গোডাউনগুলোর জন্য স্থান নির্ধারণ করা হবে। শিল্প প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় ব্যবসায়ী সম্প্রদায়সহ সংশি¬ষ্ট সকল মহল আগে থেকে সচেতন হলে এ দুর্ঘটনা এড়ানো যেতো। এখন গোডাউন স্থানান্তরে সংশ্লিষ্ট সকলকে যথাযথভাবে দায়িত্ব পালনের আহবান জানিয়ে তিনি পুরান ঢাকার রাস্তাঘাট সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। প্রতিমন্ত্রী বলেন, এ কাজে রাজউককে দ্রুত এগিয়ে আসতে হবে। শিল্প মন্ত্রণালয় ও এর অধীন দপ্তরসমূহ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, বিদ্যুত বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজউক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জাতীয় রাজস্ব বোর্ড, পরিবেশ অধিদপ্তর, ঢাকা ওয়াসা ও বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি এবং এফবিসিসিআইসহ সংশি¬ষ্ট ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat