ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০২-২৭
  • ২৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পিএসসিকে যোগ্য প্রার্থীদের চাকরির জন্য সুপারিশের আহ্বান রাষ্ট্রপতির
নিউজ ডেস্ক:-রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সরকারি কর্মকমিশন (পিএসসি)কে যোগ্য প্রার্থীরা যাতে সরকারি চাকরি পায় সে লক্ষ্যে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। আজ বিকেলে পিএসসি’র একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে তাদের বার্ষিক প্রতিবেদন-২০১৮ পেশ করতে গেলে রাষ্ট্রপতি হামিদ এ আহ্বান জানান। বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন রাষ্ট্রপতির উদ্ধৃতি দিয়ে বলেন, ‘যোগ্য ও মেধাবী প্রার্থীরা যাতে পিএসসির সুপারিশে প্রজাতন্ত্রের চাকরি পায় সে জন্য নিষ্ঠা ও সততার সঙ্গে আপনারা কাজ করবেন।’ রাষ্ট্রপতি পিএসসিকে কমিশনের সকল কর্মকান্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)’র সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করারও পরামর্শ দেন। দেশ সকল ক্ষেত্রে এক অসাধারণ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, পিএসসিকেও সরকারের চলমান উন্নয়ন ও অগ্রগতিকে আরো বেগবান করতে দক্ষতার সঙ্গে কাজ করতে হবে। রাষ্ট্রপতি হামিদ কমিশনের সার্বিক কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন। বৈঠকে পিএসসি’র চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিকের নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল কমিশনের সার্বিক কর্মকান্ড ও প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন্ সাদিক রাষ্ট্রপতিকে অবহিত করেন যে, পিএসসি ২০০৯ সাল থেকে ২০১৪ পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে ২৬ হাজার ৫৮৪ জন ক্যাডার ও ৩৩ হাজার ৯৬৭ জন নন-ক্যাডার মিলিয়ে মোট ৬০ হাজার ৫৫১ জন সকল প্রার্থীকে নিয়োগ দিয়েছে। তিনি রাষ্ট্রপতিকে অবহিত করেন যে, কোন পরীক্ষায় একজন পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বরের মধ্যে যদি দু’জন পরীক্ষকের দেয়া নম্বরে ২০ নম্বরের ব্যবধান হয়, সে ক্ষেত্রে প্রত্যেক পরীক্ষার জন্য তৃতীয় পরীক্ষক অন্তর্ভুক্ত করাসহ পরীক্ষার্থীর খাতা পরীক্ষণ ও পুনঃপরীক্ষণে অধিকতর নিশ্চিত করার মাধ্যমে পিএসসি জনগণের আস্থা অর্জনের চেষ্টা করছে। ড. সাদিক বলেন, ‘পিএসসি ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় আমাদের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের ওপর ৫০ নম্বর চালু করেছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat