ব্রেকিং নিউজ :
জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ গ্রিনল্যান্ডে হাসপাতাল জাহাজ পাঠানোর ঘোষণা ট্রাম্পের পার্বত্য চট্টগ্রামকে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন করার ঘোষণা দিলেন মন্ত্রী দীপেন দেওয়ান রুশ আক্রমনের বার্ষিকীর আগে ইউক্রেনের রাজধানীতে আবার ক্ষেপণাস্ত্র হামলা সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার : তথ্যমন্ত্রী অর্থনৈতিক সংকটে ম্লান লিবিয়ার রমজান উদযাপন লালমনিরহাটে কর্মকর্তাদের সঙ্গে ত্রাণ মন্ত্রীর মতবিনিময় সুদানের চাদ সীমান্তে আল-টিনা শহর দখলের দাবি আরএসএফের অস্ট্রিয়ায় তুষারধসে আরও ২ জন নিহত : পুলিশ
  • প্রকাশিত : ২০২২-১২-১০
  • ৩০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর বেসরকারি খাতের শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান যুক্তরাজ্যের (ইউকে) ব্যবসায়ীদের রিসাইক্লিং শিল্পসহ বাংলাদেশের পরিবেশবান্ধব খাতে আরও বেশি বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন।
বুধবার বাংলাদেশ হাইকমিশন, লন্ডনে আয়োজিত ‘বাণিজ্য, প্রবৃদ্ধি ও অংশীদারিত্ব’ শীর্ষক এক উচ্চ পর্যায়ের গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিনিয়োগের জন্য বাংলাদেশ যে অনুকূল পরিবেশ তৈরি করেছে তা থেকে যুক্তরাজ্যের উদ্যোক্তারা অনেক উপকৃত হতে পারেন।’ 
আজ এখানে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।
সালমান তার বক্তৃতায় বলেন, রিসাইক্লিং শিল্পে বিশেষ করে পোশাক খাতে রিসাইক্লিং (পুনর্ব্যবহার) করার জন্য বাংলাদেশের বিপুল বিনিয়োগ প্রয়োজন।
বর্তমানে সারা বিশ্বে ব্যাপকভাবে আলোচিত পরিবেশ, সামাজিক ও সুশাসন (ইএসজি) বিষয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে ইএসজি ঝুঁকি ব্যবস্থাপনা এবং এসব সুযোগের দীর্ঘমেয়াদী বিনিয়োগের বিশাল সুযোগ রয়েছে।
সালমান এফ রহমান বলেন, সরকার ইতিমধ্যে বিদেশী বিনিয়োগকারীদের জন্য মুনাফা স্বদেশে ফেরত নেওয়ার বিষয়টিকে অনেক সহজ করেছে এবং এখন তালিকাভুক্ত কোম্পানির মুনাফা ফেরত নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই।
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বাংলাদেশের পরিবেশবান্ধব ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন খাতে যুক্তরাজ্যের উদ্যোক্তাদের জন্য লাভজনক বিনিয়োগের সুযোগ-সুবিধার বিষয় তুলে ধরেন।
তিনি বলেন, বাংলাদেশ হাইকমিশন, লন্ডন এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য, পরামর্শ ও অন্যান্য সহায়তা দিতে সর্বদা প্রস্তুত রয়েছে।
যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) প্রতিমন্ত্রী অ্যান-মারি ট্রেভেলিয়ান এবং ভারত ও ইন্দো প্যাসিফিক ওশান ডিরেক্টরেটের (এফসিডিও) পরিচালক বেন মেলর বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধি ও বহুমুখীকরণের গুরুত্ব তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat