ব্রেকিং নিউজ :
জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ গ্রিনল্যান্ডে হাসপাতাল জাহাজ পাঠানোর ঘোষণা ট্রাম্পের পার্বত্য চট্টগ্রামকে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন করার ঘোষণা দিলেন মন্ত্রী দীপেন দেওয়ান রুশ আক্রমনের বার্ষিকীর আগে ইউক্রেনের রাজধানীতে আবার ক্ষেপণাস্ত্র হামলা সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার : তথ্যমন্ত্রী অর্থনৈতিক সংকটে ম্লান লিবিয়ার রমজান উদযাপন লালমনিরহাটে কর্মকর্তাদের সঙ্গে ত্রাণ মন্ত্রীর মতবিনিময় সুদানের চাদ সীমান্তে আল-টিনা শহর দখলের দাবি আরএসএফের অস্ট্রিয়ায় তুষারধসে আরও ২ জন নিহত : পুলিশ
  • প্রকাশিত : ২০২২-১২-১০
  • ২৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শনিবার রাতের বেলা রাশিয়ার ‘কামিকাজে ড্রোন’ হামলার পর ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওডেসা নগরী বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। কর্তৃপক্ষ এ কথা জানায়।
প্রেসিডেন্ট প্রশাসনের উপপ্রধান কিরিলো টিমোশেঙ্কো মেসেজিং অ্যাপ টেলিগ্রামে বলেছেন, ‘এখন পর্যন্ত নগরীটি বিদ্যুৎবিহীন।’ হাসপাতাল ও প্রসূতি ওয়ার্ডসহ শুধু গুরুত্বপূর্ণ অবকাঠামোতেই বিদ্যুৎ ব্যবহারের সুযোগ ছিল। টিমোশেঙ্কো বলেন, ‘পরিস্থিতি কঠিন হলেও তা নিয়ন্ত্রণে রয়েছে।’
২৪ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন পশ্চিমপন্থী ইউক্রেনে সৈন্য পাঠানোর আগে কৃষ্ণ সাগরের ওডেসা বন্দরটি অনেক ইউক্রেনীয় ও রাশিয়ানদের জন্য একটি প্রিয় অবকাশ গন্তব্য ছিল।
ওডেসা অঞ্চলের গভর্নর ম্যাকসিম মারচেঙ্কো বলেছেন, রাশিয়া রাতের বেলা ‘কামিকাজে ড্রোন’ দিয়ে নগরীটিতে হামলা করেছে।
তিনি বলেন, ‘হামলার ফলে আমাদের অঞ্চলের প্রায় সব জেলা ও কমিউনিটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ’মার্চেঙ্কো আরো বলেন, ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা ইউনিট দুটি ড্রোন ভূপাতিত করেছে।
কিয়েভ শুক্রবার বলেছে, ইউক্রেনীয় বিদ্যুৎ গ্রিডে নিয়মতান্ত্রিক রাশিয়ান হামলার সর্বশেষ লড়াইয়ের কয়েকদিন পরে ওডেসাসহ যুদ্ধ-বিধ্বস্ত দেশের দক্ষিণ অঞ্চলগুলো সবচেয়ে খারাপ বিদ্যুৎ বিভ্রাটের শিকার হচ্ছে।
রাশিয়া সোমবার ইউক্রেনের মূল অবকাঠামোতে কয়েক ডজন ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, বারবার হামলার পরে ইতোমধ্যে দেশটির গ্রিডের ওপর চাপ তৈরি করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat