ব্রেকিং নিউজ :
জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ গ্রিনল্যান্ডে হাসপাতাল জাহাজ পাঠানোর ঘোষণা ট্রাম্পের পার্বত্য চট্টগ্রামকে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন করার ঘোষণা দিলেন মন্ত্রী দীপেন দেওয়ান রুশ আক্রমনের বার্ষিকীর আগে ইউক্রেনের রাজধানীতে আবার ক্ষেপণাস্ত্র হামলা সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার : তথ্যমন্ত্রী অর্থনৈতিক সংকটে ম্লান লিবিয়ার রমজান উদযাপন লালমনিরহাটে কর্মকর্তাদের সঙ্গে ত্রাণ মন্ত্রীর মতবিনিময় সুদানের চাদ সীমান্তে আল-টিনা শহর দখলের দাবি আরএসএফের অস্ট্রিয়ায় তুষারধসে আরও ২ জন নিহত : পুলিশ
  • প্রকাশিত : ২০২২-১২-১১
  • ৪৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কাতার বিশ্বকাপের সেমি-ফাইনাল ও ফাইনালের জন্য নতুন বল উন্মুক্ত করেছে ফিফা । নতুন এই বলের নাম দেয়া হয়েছে ‘আল হিলম’। এর আগে অফিসিয়াল ম্যাচে ব্যবহৃত বলের নাম ছিল ‘আল রিহলা’।
আরবি ভাষায় আল হিলম এর অর্থ হচ্ছে ‘দ্য ড্রিম’ বা স্বপ্ন। বলটির ডিজাইনে ব্যবহার করা হয়েছে এডিডাসের সর্বাধুনিক প্রযুক্তি। যেটি ব্যবহৃত হয়েছে ‘আল রিহলা’ বা ‘দ্য জার্নি’ বা যাত্রা শুরু নামে ব্যবহৃত বলগুলো তৈরিতে। যা চলতি বিশ^কাপে ম্যাচ কর্মকর্তাদের খুব দ্রুত ও নির্ভুল তথ্য সরবরাহে কর্য্যকরি প্রমানিত হয়েছে।
খেলোয়াড়দের অবস্থানের তথ্য নির্ভুল ভাবে প্রেরনের পাশাপাশি এটি ভিডিও ম্যাচ কর্মকর্তাদেরও তাৎক্ষনিক তথ্য সরবরাহে ভুমিকা রেখেছে যার ফলে দর্শকরাও ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে।
বলের মধ্যে আইডএমইউ সেন্সরের মাধ্যমে সংগ্রহ করা ডাটার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করা হয়েছে যাতে সয়ংক্রিয়ভাবে অফসাইড শনাক্ত করা যায়। বিশেষ করে গুরুতর মুহুর্তে অফসাইডের নির্ভুল তথ্য মুহুর্তেই সরবরাহ করতে পারে এই প্রযুক্তি।
ফিফার ফুটবল টেকনোলজি এন্ড ইনোভেশন বিষয়ক পরিচালক জোহানেস হোলজমুলার বলেন,‘ বল প্রযুক্তির উন্নয়নের পাশাপাশি প্রস্তুতকারী প্রতিষ্টান এডিডাস ভিডিও ম্যাচ কর্মকর্তাদের কাছে তথ্য পাঠানোর গুরুত্বপুর্ন পদ্ধতিও এতে সংযুক্ত করেছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat