ব্রেকিং নিউজ :
জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ গ্রিনল্যান্ডে হাসপাতাল জাহাজ পাঠানোর ঘোষণা ট্রাম্পের পার্বত্য চট্টগ্রামকে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন করার ঘোষণা দিলেন মন্ত্রী দীপেন দেওয়ান রুশ আক্রমনের বার্ষিকীর আগে ইউক্রেনের রাজধানীতে আবার ক্ষেপণাস্ত্র হামলা সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার : তথ্যমন্ত্রী অর্থনৈতিক সংকটে ম্লান লিবিয়ার রমজান উদযাপন লালমনিরহাটে কর্মকর্তাদের সঙ্গে ত্রাণ মন্ত্রীর মতবিনিময় সুদানের চাদ সীমান্তে আল-টিনা শহর দখলের দাবি আরএসএফের অস্ট্রিয়ায় তুষারধসে আরও ২ জন নিহত : পুলিশ
  • প্রকাশিত : ২০২২-১২-১৯
  • ৪৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় আজ বলেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। দুইকোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ভবনটির নির্মানকাজ বাস্তবায়ন করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।
আজ সোমবার দুপুর ২টায় নবনির্মিত বিদ্যালয় ভবনটি উদ্বোধন করেছেন দিনাজপুর- ১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।এ উপলক্ষে বলেয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনোরঞ্জন শীল গোপাল এমপি।কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাইম হাসান খান-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক ও সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, বলেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাজেন্দ্র দেবনাথ ও প্রধান শিক্ষক কিশর কুমার দেবনাথসহ প্রমুখ। জেলায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী গুলজার হোসেন জানান, কাহারোল উপজেলার বলেয়া উচ্চ বিদ্যালয়ে চারতলা বিশিষ্ট ভবনটি দুইকোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মান করা হয়েছে। আজ সোমবার আনুষ্ঠনিকভাবে বিদ্যালয় ভবনটি পরিচালনা কমিটির নিকট হস্তান্তর করা হল।
তিনি জানান, বিদ্যালয় ভবনটির মূল বৈশিষ্ট্য এখানে ডিজিটাল ক্লাস রুম রয়েছে। শিক্ষার্থীদের আধুনিক বিজ্ঞান ভিত্তিক পাঠদানের সবধরনের সুযোগ সুবিধা নির্মিত ভবনের কক্ষগুলোতে সংযুক্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat