ব্রেকিং নিউজ :
জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ গ্রিনল্যান্ডে হাসপাতাল জাহাজ পাঠানোর ঘোষণা ট্রাম্পের পার্বত্য চট্টগ্রামকে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন করার ঘোষণা দিলেন মন্ত্রী দীপেন দেওয়ান রুশ আক্রমনের বার্ষিকীর আগে ইউক্রেনের রাজধানীতে আবার ক্ষেপণাস্ত্র হামলা সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার : তথ্যমন্ত্রী অর্থনৈতিক সংকটে ম্লান লিবিয়ার রমজান উদযাপন লালমনিরহাটে কর্মকর্তাদের সঙ্গে ত্রাণ মন্ত্রীর মতবিনিময় সুদানের চাদ সীমান্তে আল-টিনা শহর দখলের দাবি আরএসএফের অস্ট্রিয়ায় তুষারধসে আরও ২ জন নিহত : পুলিশ
  • প্রকাশিত : ২০২২-১২-২০
  • ৪৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পিরোজপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে আজ মহান বিজয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক স্মৃতি মিলনায়তনে সকাল সাড়ে ১০ টায় জেলা তথ্য অফিসের পিরোজপুরের উপ-পরিচালক মোঃ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, সাংবাদিক গৌতম চৌধুরী, প্রেস ক্লাবের সম্পাদক এস এম তানভীর আহমেদ, মহিলা বিষয়ক অধিতপ্তরের পিরোজপুরের উপ-পরিচালক মোঃ আলতাফ হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের পিরোজপুরের উপ-পরিচালক অশোক কুমার সাহা, সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার। এ আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক প্রধান অতিথির বক্তব্যে বলেন আমাদের বিজয় অর্জনের পিছনে রয়েছে এক সুদীর্ঘ ইতিহাস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ ১৩ বছর কারাবরণ করেছেন, সব ধরনের নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন শুধুমাত্র এ জাতির জন্য একটি পৃথক রাষ্ট্র এবং তাদের মুখে হাসি ফোটানোর জন্য। তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশে যে অবিষ্মরণীয় উন্নয়ন হচ্ছে তার তুলনা পৃথিবীর কোন দেশের সাথেই হয় না। জাতি এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণেবর্তমান সরকারের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। আমরা ২০৪১ সালের মধ্যে স্মার্টসিটিজেন, স্মার্ট ইকোনোমী, স্মার্ট গভর্নমেন্ট এবং ষ্মার্ট সোসাইটি গড়তে সক্ষম হব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat