ব্রেকিং নিউজ :
জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ গ্রিনল্যান্ডে হাসপাতাল জাহাজ পাঠানোর ঘোষণা ট্রাম্পের পার্বত্য চট্টগ্রামকে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন করার ঘোষণা দিলেন মন্ত্রী দীপেন দেওয়ান রুশ আক্রমনের বার্ষিকীর আগে ইউক্রেনের রাজধানীতে আবার ক্ষেপণাস্ত্র হামলা সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার : তথ্যমন্ত্রী অর্থনৈতিক সংকটে ম্লান লিবিয়ার রমজান উদযাপন লালমনিরহাটে কর্মকর্তাদের সঙ্গে ত্রাণ মন্ত্রীর মতবিনিময় সুদানের চাদ সীমান্তে আল-টিনা শহর দখলের দাবি আরএসএফের অস্ট্রিয়ায় তুষারধসে আরও ২ জন নিহত : পুলিশ
  • প্রকাশিত : ২০২২-১২-২০
  • ১৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে হবে।
তিনি বলেন, খেলাধুলা ও সুস্থ বিনোদন চর্চার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে কাজ করতে হবে।
মন্ত্রী আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ড্রাস্টিজ পি এল সি’র সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)।
মন্ত্রী বলেন, মাদকের ভয়ংকর আগ্রাসন থেকে প্রজন্মকে রক্ষা করতে হবে। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা বৃদ্ধির  মাধ্যমে প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশের পথ সুগম করার জন্য মন্ত্রী সকলকে আহ্বান জানান।
তিনি আরও বলেন, সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজের নানা অসংগতি তুলে ধরলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাশা পূরণে সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার জন্য মন্ত্রী আহ্বান জানান।
মন্ত্রী পরে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat