ব্রেকিং নিউজ :
জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ গ্রিনল্যান্ডে হাসপাতাল জাহাজ পাঠানোর ঘোষণা ট্রাম্পের পার্বত্য চট্টগ্রামকে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন করার ঘোষণা দিলেন মন্ত্রী দীপেন দেওয়ান রুশ আক্রমনের বার্ষিকীর আগে ইউক্রেনের রাজধানীতে আবার ক্ষেপণাস্ত্র হামলা সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার : তথ্যমন্ত্রী অর্থনৈতিক সংকটে ম্লান লিবিয়ার রমজান উদযাপন লালমনিরহাটে কর্মকর্তাদের সঙ্গে ত্রাণ মন্ত্রীর মতবিনিময় সুদানের চাদ সীমান্তে আল-টিনা শহর দখলের দাবি আরএসএফের অস্ট্রিয়ায় তুষারধসে আরও ২ জন নিহত : পুলিশ
  • প্রকাশিত : ২০২২-১২-২০
  • ৩৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) জেলার কোটালীপাড়া উপজেলায় আজ ২৬০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে হুইল চেয়ার,স্মার্ট ক্যান ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের ছিকটীবাড়ি গ্রামের অগ্রগামী প্রতিবন্ধী বিদ্যালয় চত্ত্বরে ওই বিদ্যালয়ের পক্ষ থেকে এসব সামগ্রি বিতরণ করা হয়।
কোটলীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি (অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব) মো. শহীদ উল্লা খন্দকার।
অনুষ্ঠানে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস ও সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ, রাধাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচী প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চারজন শিক্ষার্থীকে হুইল চেয়ার, দু’জন শিক্ষার্থীকে স্মার্ট ক্যান এবং ২৫৪ শিক্ষার্থীকে শীতবস্ত্র প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat