ব্রেকিং নিউজ :
জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ গ্রিনল্যান্ডে হাসপাতাল জাহাজ পাঠানোর ঘোষণা ট্রাম্পের পার্বত্য চট্টগ্রামকে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন করার ঘোষণা দিলেন মন্ত্রী দীপেন দেওয়ান রুশ আক্রমনের বার্ষিকীর আগে ইউক্রেনের রাজধানীতে আবার ক্ষেপণাস্ত্র হামলা সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার : তথ্যমন্ত্রী অর্থনৈতিক সংকটে ম্লান লিবিয়ার রমজান উদযাপন লালমনিরহাটে কর্মকর্তাদের সঙ্গে ত্রাণ মন্ত্রীর মতবিনিময় সুদানের চাদ সীমান্তে আল-টিনা শহর দখলের দাবি আরএসএফের অস্ট্রিয়ায় তুষারধসে আরও ২ জন নিহত : পুলিশ
  • প্রকাশিত : ২০২৩-০১-১৭
  • ১৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

এশিয়ান জিমন্যাস্টিকসের সম্মাননা পেলেন বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের(বিওএ) সহ-সভাপতি শেখ বশির আহমেদ মামুন। এশিয়ান জিমন্যাস্টিকসে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ এশিয়ান জিমন্যাস্টিকস ইউনিয়নের ‘সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন’ অর্জন করেছেন এ ক্রীড়া সংগঠক।
কাতারের দোহায় গতকাল সোমবার অনুষ্ঠিত এশিয়ান জিমন্যাস্টিকস ইউনিয়নের ২২তম কংগ্রেসে শেখ বশির আহমেদ মামুনের হাতে এশিয়ান জিমন্যাস্টিকস ইউনিয়নের সভাপতি আব্দুর রহমান সাতরি এ সম্মাননা সনদ তুলে দেন।
২০২০ সালে ঢাকায় ‘বঙ্গবন্ধু ৫ম সেন্ট্রাল সাউথ এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপ’ আয়োজনে বিশ্বমান এবং বাংলাদেশে জিমন্যাস্টিকসের প্রসার ও অভূতপূর্ব উন্নতিসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের জন্য তাকে এ পুরস্কারে ভূষিত করে এশিয়ান জিমন্যাস্টিকস ইউনিয়ন।
বিরল এ সম্মাননা অর্জন করায় শেখ বশির আহমেদ মামুনকে অভিনন্দন জানিয়েছেন বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat