ব্রেকিং নিউজ :
জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ গ্রিনল্যান্ডে হাসপাতাল জাহাজ পাঠানোর ঘোষণা ট্রাম্পের পার্বত্য চট্টগ্রামকে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন করার ঘোষণা দিলেন মন্ত্রী দীপেন দেওয়ান রুশ আক্রমনের বার্ষিকীর আগে ইউক্রেনের রাজধানীতে আবার ক্ষেপণাস্ত্র হামলা সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার : তথ্যমন্ত্রী অর্থনৈতিক সংকটে ম্লান লিবিয়ার রমজান উদযাপন লালমনিরহাটে কর্মকর্তাদের সঙ্গে ত্রাণ মন্ত্রীর মতবিনিময় সুদানের চাদ সীমান্তে আল-টিনা শহর দখলের দাবি আরএসএফের অস্ট্রিয়ায় তুষারধসে আরও ২ জন নিহত : পুলিশ
  • প্রকাশিত : ২০২৩-০১-১৮
  • ৩৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

হ্যাটট্রিক জয়ে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ^কাপে ‘এ’ গ্রুপে অপরাজিত  চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে উঠলো  হলো বাংলাদেশ দল।
আজ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ ৫ উইকেটে হারিয়েছে যুক্তরাষ্ট্রকে। গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে যথাক্রমে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে ও শ্রীলংকাকে ১০ রানে হারায় বাংলাদেশ। ৩ খেলায় পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে গ্রুপ-১এ খেলবে বাংলাদেশ। এই গ্রুপ থেকে সুপার সিক্সে নিশ্চিত করা অপর দুই দল অস্ট্রেলিয়া ও শ্রীলংকা।
বেনোনির উইলোমুর পার্ক বি ফিল্ডে এ’ গ্রুপের  ম্যাচে টস হেরে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ। নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই যুক্তরাষ্ট্রকে চাপে রাখেন মারুফা-দিশারা।
চতুর্থ ওভারেই যুক্তরাষ্ট্রের প্রথম উইকেট তুলে নেন অধিনায়ক দিশা বিশ^াস। দ্বিতীয় উইকেটে ৫৭ রানের জুটি হলেও যুক্তরাষ্ট্রের ব্যাটারদের দ্রুত রান তুলতে দেয়নি বাংলাদেশের বোলাররা। শেষ পর্যন্ত  ২০ ওভারে ৪ উইকেটে ১০৩ রান করে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের দিশা ১৩ রানে ২টি ও মারুফা ১৭ রানে ১ উইকেট নেন।
১০৪ রানের টার্গেটে শুরুটা ভালো  হয়নি বাংলাদেশের। ২১ রানের মধ্যে প্যাভিলিয়নে ফিরেন আফিয়া প্রত্যাশা ও সুমাইয়া আকতার। প্রত্যাশা ৭ ও সুমাইয়া ১০ রান করেন।
এরপর ছোট-ছোট ইনিংস খেলে বাংলাদেশকে জয়ের পথে রাখেন দলের মিডল-অর্ডার ব্যাটাররা। দিলারা আকতার ১৭, স্বর্ণা আকতার ২২, দিশা ১০ রান করে আউট হন।
রাবেয়া খান ১৮ ও মিষ্টি সাহা ১৪ রানে অপরাজিত থেকে ১৫ বল বাকী থাকতেই দলের জয় নিশ্চিত করেন। ম্যাচ সেরা হন দিশা।
আগামী ২১ জানুয়ারি সুপার সিক্স পর্ব শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat