ব্রেকিং নিউজ :
জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ গ্রিনল্যান্ডে হাসপাতাল জাহাজ পাঠানোর ঘোষণা ট্রাম্পের পার্বত্য চট্টগ্রামকে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন করার ঘোষণা দিলেন মন্ত্রী দীপেন দেওয়ান রুশ আক্রমনের বার্ষিকীর আগে ইউক্রেনের রাজধানীতে আবার ক্ষেপণাস্ত্র হামলা সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার : তথ্যমন্ত্রী অর্থনৈতিক সংকটে ম্লান লিবিয়ার রমজান উদযাপন লালমনিরহাটে কর্মকর্তাদের সঙ্গে ত্রাণ মন্ত্রীর মতবিনিময় সুদানের চাদ সীমান্তে আল-টিনা শহর দখলের দাবি আরএসএফের অস্ট্রিয়ায় তুষারধসে আরও ২ জন নিহত : পুলিশ
  • প্রকাশিত : ২০২৩-০১-২০
  • ৩৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৪৮ জনের নমুনা পরীক্ষায় ৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ২ হাজার ৮২৩ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ৯ জনের। সংক্রমণ বেড়েছে দশমিক ০৯ শতাংশ। বৃহস্পতিবার শনাক্তের হার ছিল দশমিক ৩২ শতাংশ। আজ বেড়ে হয়েছে দশমিক ৪১ শতাংশ। 
স্বাস্থ্য অধিদপ্তর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫২ লাখ ২২ হাজার ৮৩২ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৪১৬ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৪৮ শতাংশ।
করোনা আক্রান্ত হয়ে আজ কেউ মারা যায়নি। এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৪১ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।  
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৭১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৯০ হাজার ৫৬৭ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৬৯ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat