ব্রেকিং নিউজ :
জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ গ্রিনল্যান্ডে হাসপাতাল জাহাজ পাঠানোর ঘোষণা ট্রাম্পের পার্বত্য চট্টগ্রামকে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন করার ঘোষণা দিলেন মন্ত্রী দীপেন দেওয়ান রুশ আক্রমনের বার্ষিকীর আগে ইউক্রেনের রাজধানীতে আবার ক্ষেপণাস্ত্র হামলা সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার : তথ্যমন্ত্রী অর্থনৈতিক সংকটে ম্লান লিবিয়ার রমজান উদযাপন লালমনিরহাটে কর্মকর্তাদের সঙ্গে ত্রাণ মন্ত্রীর মতবিনিময় সুদানের চাদ সীমান্তে আল-টিনা শহর দখলের দাবি আরএসএফের অস্ট্রিয়ায় তুষারধসে আরও ২ জন নিহত : পুলিশ
  • প্রকাশিত : ২০২৩-০১-২২
  • ৩২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, দেশে বর্তমানে শনাক্ত হওয়া এইচআইভি রোগীর সংখ্যা ৯ হাজার ৭০৮ জন। 
তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে এইচআইভি রোগীর সংখ্যা ৯ হাজার ৭০৮ জন। এরমধ্যে চিকিৎসাধীন রয়েছে ৬ হাজার ৭৫ জন। আর এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছে ১ হাজার ৮৯০ জন।
আজ সংসদে ওয়ার্কার্স পার্টির সদস্য বেগম লুৎফুন নেসা খানের টেবিলে উপস্থাপিত এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এতথ্য জানান।
তিনি বলেন, এইচআইভি রোগীর চিকিৎসা ও পুনর্বাসনের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। পদক্ষেপগুলো হলো- ১১টি সরকারি হাসপাতাল থেকে এইচআইভি রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহ, ২৩টি সরকারি হাসপাতালে বিনামূল্যে এইচআইভি পরীক্ষা করা, ৮টি এনজিও প্রতিষ্ঠান থেকে ড্রাগ ইউজারদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করা, সরকারি-বেসরকারি মিলে ১৩৪টি ড্রপ-ইন-সেন্টার থেকে এইচআইভি প্রতিরোধমূলক সেবা দেয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat