ব্রেকিং নিউজ :
জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ গ্রিনল্যান্ডে হাসপাতাল জাহাজ পাঠানোর ঘোষণা ট্রাম্পের পার্বত্য চট্টগ্রামকে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন করার ঘোষণা দিলেন মন্ত্রী দীপেন দেওয়ান রুশ আক্রমনের বার্ষিকীর আগে ইউক্রেনের রাজধানীতে আবার ক্ষেপণাস্ত্র হামলা সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার : তথ্যমন্ত্রী অর্থনৈতিক সংকটে ম্লান লিবিয়ার রমজান উদযাপন লালমনিরহাটে কর্মকর্তাদের সঙ্গে ত্রাণ মন্ত্রীর মতবিনিময় সুদানের চাদ সীমান্তে আল-টিনা শহর দখলের দাবি আরএসএফের অস্ট্রিয়ায় তুষারধসে আরও ২ জন নিহত : পুলিশ
  • প্রকাশিত : ২০২৩-০১-২২
  • ৪৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

৬ষ্ঠ সাউথ এশিয়ান (এসএ) গেমসের কারাতে প্রতিযোগিতায় বান্দরবানের নয় বিজয়ীকে পুরস্কার দেয়া হয়েছে। আজ রোববার বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা তার নিজ কার্যালয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ।
শ্রীলংকার কলম্বোতে অনুষ্ঠিত এস এ গেমসে বান্দরবান জেলার এই কারাতেকাররা পদক জয় করেন। পুরস্কার হিসেবে স্বর্ণ পদক জয়ী ২ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকা, রৌপ্য জয়ী ৩ জনের প্রত্যেককে ৩০ হাজার টাকা এবং ব্রোঞ্জ জয়ী ৪ জনের প্রত্যেককে ২০ হাজার টাকার চেক দেন ক্য শৈ হ্লা।এসএ গেমসে একক কাতায় স্বর্ণ এবং ৫৫ কেজি ও দলীয় কাতায় ব্রোঞ্জ পদক লাভ করেন সিংক্যউ। একক কাতায় স্বর্ণ এবং ৫৪ কেজি ও দলীয় কাতায় ব্রোঞ্জ পদক লাভ করেন রুইতুম ¤্রাে। এছাড়া একক কাতায় রৌপ্য এবং দলীয় কাতায় ব্রোঞ্জ পদক লাভ করেন নুমে মার্মা।
এদিকে ছাইনুয়ই মার্মা একক কাতায় রৌপ্য এবং দলীয় কাতায় ব্রোঞ্জ পদক, ক্যছাউ মার্মা ৫২ কেজিতে রৌপ্য এবং দলীয় কাতায় ব্রোঞ্জ এবং রেংহিন ¤্রাে, টুম্পং ¤্রাে, প্রু ওয়াচিং মার্মা, মেতওয়াইং মার্মা কারাতের বিভিন্ন ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক লাভ করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat