ব্রেকিং নিউজ :
জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ গ্রিনল্যান্ডে হাসপাতাল জাহাজ পাঠানোর ঘোষণা ট্রাম্পের পার্বত্য চট্টগ্রামকে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন করার ঘোষণা দিলেন মন্ত্রী দীপেন দেওয়ান রুশ আক্রমনের বার্ষিকীর আগে ইউক্রেনের রাজধানীতে আবার ক্ষেপণাস্ত্র হামলা সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার : তথ্যমন্ত্রী অর্থনৈতিক সংকটে ম্লান লিবিয়ার রমজান উদযাপন লালমনিরহাটে কর্মকর্তাদের সঙ্গে ত্রাণ মন্ত্রীর মতবিনিময় সুদানের চাদ সীমান্তে আল-টিনা শহর দখলের দাবি আরএসএফের অস্ট্রিয়ায় তুষারধসে আরও ২ জন নিহত : পুলিশ
  • প্রকাশিত : ২০২৩-০১-২৫
  • ৩৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশন আয়োজিত ‘শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা’ নীলফামারী জেলার ছয় উপজেলায়  আজ শুরু হয়েছে। 
স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আজ সদর উপজেলার প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার। সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেসবাহুর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী শাহরিয়ার এসময় উপস্থিত ছিলেন। 
প্রতিযোগিতায় উপজেলার ১০৮টি স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বালক-বালিকা  বিভাগে  আলাদাভাবে দৌঁড়, লং জাম্প, হাই জাম্প, ট্রিপল জাম্পসহ ৩২টি ইভেণ্টে অংশ নিচ্ছে।
এ দিন সৈয়দপুর উপজেলায় প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন। উপজেলা নির্বাহী কর্মকর্তার ফয়সাল রায়হানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী।
আগামী ৩০ জানুয়ারী উপজেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত হবে। জেলার ছয় উপজেলার প্রতিযোগিতায় ৩২টি ইভেণ্টের বিজয়ীরা পরবর্তীতে জেলা পর্যায়ে অংশগ্রহন করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat