ব্রেকিং নিউজ :
জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ গ্রিনল্যান্ডে হাসপাতাল জাহাজ পাঠানোর ঘোষণা ট্রাম্পের পার্বত্য চট্টগ্রামকে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন করার ঘোষণা দিলেন মন্ত্রী দীপেন দেওয়ান রুশ আক্রমনের বার্ষিকীর আগে ইউক্রেনের রাজধানীতে আবার ক্ষেপণাস্ত্র হামলা সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার : তথ্যমন্ত্রী অর্থনৈতিক সংকটে ম্লান লিবিয়ার রমজান উদযাপন লালমনিরহাটে কর্মকর্তাদের সঙ্গে ত্রাণ মন্ত্রীর মতবিনিময় সুদানের চাদ সীমান্তে আল-টিনা শহর দখলের দাবি আরএসএফের অস্ট্রিয়ায় তুষারধসে আরও ২ জন নিহত : পুলিশ
  • প্রকাশিত : ২০২৩-০২-০২
  • ৩২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ফিলিস্তিনি জঙ্গিদের রকেট হামলার পর বৃহস্পতিবার ভোরে কয়েকটি ইসরায়েলি যুদ্ধবিমান গাজায় আঘাত হেনেছে। পরিস্থিতি শান্ত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের “জরুরি পদক্ষেপ”র আহ্বান সত্ত্বেও সহিংসতা ছড়িয়ে পড়েছে। ইসরায়েল বলেছে, এর আগে গাজার ইসলামপন্থী শাসকগোষ্ঠী হামাসের রকেট আক্রমনের পাল্টা   হিসেবে প্রত্যুষে হামাসের সামরিক প্রশিক্ষণ শিবিরগুলিকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। খবর এএফপি’র।
এদিকে হামাসের মুখপাত্র হাজেম কাসেম ইসরায়েলের এই হামলাকে ‘ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অব্যহত আগ্রাসনী হামলারই একটি ধারাবাহিকতা’ বলে অভিহিত করেছেন। তিনি এর মাধ্যমে ‘গাজা ভূখন্ডে উত্তেজনা বৃদ্ধির সূচনা’ করার  অভিযোগ আনেন ইসরায়েলের বিরূদ্ধে।
উল্লেখ্য, এ সপ্তাহের গোড়ার দিকে ইসরায়েলি ও ফিলিস্তিনি নেতাদের সঙ্গে আলোচনার সময়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বিগত কয়েক মাসে নিহত নিরপরাধ ফিলিস্তিনিদের জন্য দুঃখ প্রকাশ করেন ও উভয় পক্ষকে আরও রক্তপাত রোধের  আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat