ব্রেকিং নিউজ :
জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ গ্রিনল্যান্ডে হাসপাতাল জাহাজ পাঠানোর ঘোষণা ট্রাম্পের পার্বত্য চট্টগ্রামকে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন করার ঘোষণা দিলেন মন্ত্রী দীপেন দেওয়ান রুশ আক্রমনের বার্ষিকীর আগে ইউক্রেনের রাজধানীতে আবার ক্ষেপণাস্ত্র হামলা সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার : তথ্যমন্ত্রী অর্থনৈতিক সংকটে ম্লান লিবিয়ার রমজান উদযাপন লালমনিরহাটে কর্মকর্তাদের সঙ্গে ত্রাণ মন্ত্রীর মতবিনিময় সুদানের চাদ সীমান্তে আল-টিনা শহর দখলের দাবি আরএসএফের অস্ট্রিয়ায় তুষারধসে আরও ২ জন নিহত : পুলিশ
  • প্রকাশিত : ২০২৩-০২-০৫
  • ৩০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমাদের সরবরাহ করা অস্ত্র রাশিয়ার ভূখন্ডে হামলার জন্য ব্যবহার না করার ব্যাপারে সম্মত হয়েছেন। জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ রোববার এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন।
জার্মান নেতা সাপ্তাহিক বিল্ড অ্যাম সোনট্যাগের সাথে এক সাক্ষাৎকারে বলেন, এ বিষয়ে একটি ঐকমত্য হয়েছে।
ইউক্রেনের পশ্চিমা মিত্ররা দেশটিকে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম রকেট এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, সেইসাথে ট্যাঙ্ক দিয়ে সজ্জিত করার প্রতিশ্রুতি দিয়েছে, এ সব অস্ত্র ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে রাশিয়ান সৈন্যদের হটানোর চেষ্টায় সহায়ক হবে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির মতো দেশের হস্তক্ষেপকে তার জাতির সংগ্রামের সাথে তুলনা করেছেন।
স্ট্যালিনগ্রাদের যুদ্ধে সোভিয়েত বিজয়ের ৮০তম বার্ষিকীতে বৃহস্পতিবার তিনি বলেন, ‘বারবার আমরা পশ্চিমের যৌথ আগ্রাসনকে প্রতিহত করতে বাধ্য হচ্ছি।’ তবে চ্যান্সেলর ওলাফ স্কোলজ এই তুলনা প্রত্যাখ্যান করেছেন।
তিনি বলেন, ‘তার কথাগুলো অযৌক্তিক ঐতিহাসিক তুলনার একটি সিরিজের অংশ যা তিনি ইউক্রেনের উপর তার আক্রমণকে ন্যায্যতা দিতে ব্যবহার করেন।’ স্কোলজ বলেন, ‘কিন্তু কিছুই এই যুদ্ধকে সমর্থন করে না।’
তিনি বলেন, ‘আমাদের মিত্রদের সাথে একত্রে, আমরা ইউক্রেনকে যুদ্ধ ট্যাঙ্ক সরবরাহ করছি যাতে দেশটি আত্মরক্ষা করতে পারে। আমরা আমেরিকা থেকে শুরু করে আমাদের মিত্রদের সাথে ঘনিষ্ঠ সমন্বয়ে অস্ত্রের প্রতিটি সরবরাহ অত্যন্ত সতর্কতার সাথে নিরুপন করেছি।’
তিনি বলেন, ‘যুদ্ধের ব্যাপকতা এড়াতে’ ঐক্যমত্যের ভিত্তিতে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat