ব্রেকিং নিউজ :
জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ গ্রিনল্যান্ডে হাসপাতাল জাহাজ পাঠানোর ঘোষণা ট্রাম্পের পার্বত্য চট্টগ্রামকে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন করার ঘোষণা দিলেন মন্ত্রী দীপেন দেওয়ান রুশ আক্রমনের বার্ষিকীর আগে ইউক্রেনের রাজধানীতে আবার ক্ষেপণাস্ত্র হামলা সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার : তথ্যমন্ত্রী অর্থনৈতিক সংকটে ম্লান লিবিয়ার রমজান উদযাপন লালমনিরহাটে কর্মকর্তাদের সঙ্গে ত্রাণ মন্ত্রীর মতবিনিময় সুদানের চাদ সীমান্তে আল-টিনা শহর দখলের দাবি আরএসএফের অস্ট্রিয়ায় তুষারধসে আরও ২ জন নিহত : পুলিশ
  • প্রকাশিত : ২০২৩-০২-০৫
  • ৩৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে সৌদি টেলিকমিউনিকেশন কোম্পানির (এসটিসি) চেয়ারম্যান মোহাম্মদ কে. আল ফয়সালের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে কোম্পানির হেড অফিস সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত এ বৈঠকে অন্যান্যের মধ্যে সৌদি টেলিকমিউনিকেশন কোম্পানি প্রধান নির্বাহী কর্মকর্তাসহ এসটিসি কোম্পানি ও এসটিসি পে এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকালে তারা উভয় দেশের বিভিন্ন বিষয়, বিশেষ করে উদীয়মান টেলিকমিউনিকেশন এবং তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও বিকাশ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এসব খাতে গবেষণা, উন্নয়ন ও প্রযুক্তি উদ্ভাবন এবং নলেজ শেয়ারিং বিষয়ে একসাথে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।  
আইসিটি প্রতিমন্ত্রী বাংলাদেশের আইসিটি ও টেলিকমিউনিকেশন খাতের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি বিষয়ে চেয়ারম্যানকে অবহিত করেন। 
পরে প্রতিমন্ত্রী এসটিসির চেয়ারম্যানকে পাটের নৌকা উপহার দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat