ব্রেকিং নিউজ :
কেন্দ্রীয় শহীদ মিনারে বিএমইউ’র শ্রদ্ধাঞ্জলি চাঁদপুরে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী ও যুগোপযোগী করা হবে : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের প্রতি আইজিপির শ্রদ্ধা নিবেদন তেজগাঁও কার্যালয়ে প্রথমবার অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষা শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
  • প্রকাশিত : ২০২৩-০২-২৮
  • ৩৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রুশ আগ্রাসন মোকাবেলায় যুক্তরাষ্ট্র ইউক্রেনে অতিরিক্ত একশ’ কোটি মার্কিন ডলার পাঠাচ্ছে।
সোমবার মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আকস্মিক সফরের পর কিয়েভে আসেন জ্যানেট। তিনি প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সাথে সাক্ষাত করেন। এ সময়ে তিনি অতিরিক্ত একশ ২০ কোটিরও বেশি মার্কিন ডলার ইউক্রেন সরকারকে দেয়ার ঘোষণা দেন।
কিয়েভে এক বক্তব্যে তিনি আরো বলেন, আগামী মাসগুলোতে যুক্তরাষ্ট্র কিয়েভকে যে এক হাজার মার্কিন ডলার দেবে এটি তার প্রথম কিস্তি।
রাশিয়ার বিরুদ্ধে লড়াইরত ইউক্রেনকে যুক্তরাষ্ট্র আর্থিক ও সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে। গত বছর কিয়েভকে যুক্তরাষ্ট্র পাঁচ হাজার কোটি ডলার অর্থ সহায়তা দিয়েছে। 
এদিকে ইয়েলেনের সাথে বৈঠক শেষে জেলেনস্কি ওয়াশিংটনকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, যুদ্ধের প্রথম দিন থেকেই যুক্তরাষ্ট্র কেবল অস্ত্র দিয়ে নয়, আর্থিকভাবেও জোরালো সমর্থন দিয়ে আসছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat