ব্রেকিং নিউজ :
কেন্দ্রীয় শহীদ মিনারে বিএমইউ’র শ্রদ্ধাঞ্জলি চাঁদপুরে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী ও যুগোপযোগী করা হবে : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের প্রতি আইজিপির শ্রদ্ধা নিবেদন তেজগাঁও কার্যালয়ে প্রথমবার অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষা শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
  • প্রকাশিত : ২০২৩-০৩-১০
  • ৪০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

‘আদিপুরুষ’ ছবিতে রাম আর সীতা ভূমিকায় প্রভাস-কৃতির অভিনয়ের পর থেকেই থেকেই তাদের প্রেম নিয়ে গুঞ্জন তুঙ্গে। এমনকি বলিপাড়ার বাতাসে ভাসছে খুব শিগগিরই নাকি বাগদান পর্ব সারতে চলেছেন এই জুটি। ঠিক তখনই এই আলোচনায় জোর হাওয়া লাগালেন অভিনেতা বরুণ ধাওয়ান।
সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে, বরুণ অনায়াসে সিলমোহর দিয়ে দেন কৃতি আর প্রভাসের সম্পর্কে। বলিউডে এই মুহূর্তে যত নায়িকা ‘সিঙ্গেল’ আছেন তাদের তালিকা উল্লেখ করতে গিয়ে বরুণ বলেন, ‘কৃতির নাম এই কারণে নিলাম না, কারণ ওর নাম অন্য কারও হৃদয়ে লেখা আছে। সেই ব্যক্তির হৃদয়ে কৃতির নাম রয়েছে, যিনি মুম্বাইবাসী নন। এখন দীপিকা পাডুকোনের সঙ্গে কাজ করছেন অন্য শহরে।’
ঠিক সে সময়ই দীপিকার সঙ্গে প্রভাস ‘প্রজেক্ট কে’র শুটিংয়ে ব্যস্ত ছিলেন। আর তাই দুয়ে দুয়ে চার মেলাতে কষ্ট হয়নি ভক্তদের। সবাই বুঝে যান বরুণের ইঙ্গিত! বরুণের মন্তব্য শুনে কৃতি তড়িঘড়ি পুরো ব্যাপারটি প্রভাসকে জানান।
কৃতি গণমাধ্যমে বলেন, ‘আমার খুব খারাপ লেগেছিল। প্রভাসকে বলতে সে-ও প্রচণ্ড অবাক! আমায় জিজ্ঞাসা করল, ও কেন এগুলো বলছে? আমি বললাম, আমি কী জানি! মাথা খারাপ হয়ে গিয়েছে ওর।’
কৃতি আরও বলেন, ‘প্রেম-টেম কিছু নয়। আমাদের ভেড়িয়া একটু বেশিই হিংস্র হয়ে যায় রিয়্যালিটি শোতে। মজা করতে গিয়ে নেকড়ের মতো গর্জন করে ফেলেছে। পাত্তা দেওয়ার কিছু নেই।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat