ব্রেকিং নিউজ :
চুয়াডাঙ্গায় ফ্লাওয়ার মিল মালিককে জরিমানা পিরোজপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও স্থানীয় সরকারকে গতিশীল করাই মূল লক্ষ্য: মির্জা ফখরুল সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী প্রথম মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৫
  • ১০১৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলায় আজ নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। 
সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়। এসময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদসহ বিভিন্ন দপ্তর ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আরিফুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান, জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহা, অতিরিক্ত জেলা প্রাশসক (শিক্ষা ও আইসিটি) মো. আলমগীর হুসাইন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. ইউনুছ, বীর মুক্তিযোদ্ধা মো. ওহিদুর রহমান প্রমুখ। পরে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এছাড়া একইস্থানে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন যুব সংগঠনের মাঝে গাছের চারা বিতরণ করেন জেলা প্রশাসক। একইসাথে বাদ যোহর শেখ কামালের আত্মার মাগফেরাত কামনায় সব মসজিদ, মন্দির ও অনান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। বিকেল সাড়ে ৪ টায় জেলা প্রশাসক একাদশ বনাম ভোলা পৌরসভা একাদশের প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হবে ভোলা সরকারি স্কুল মাঠে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat