ব্রেকিং নিউজ :
চুয়াডাঙ্গায় ফ্লাওয়ার মিল মালিককে জরিমানা পিরোজপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও স্থানীয় সরকারকে গতিশীল করাই মূল লক্ষ্য: মির্জা ফখরুল সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী প্রথম মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৬
  • ৯০০৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলা সদরের ভোলা পৌরসভার ৩টি ওয়ার্ডে আজ টিসিবি’র (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) স্বল্পমূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। পৌর এলাকার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মোট ১ হাজার ৬৫ জন কার্ডধারী ৫ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি মশুর ডাল পাচ্ছে। রোববার সকাল ১০টায় পৌরসভা কার্যালয়ে এ টিসিবির  পণ্য বিক্রি ু হয়েছে।দিনব্যাপী এ কাযক্রম চলবে ।
পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা জাহিদুল ইসলাম কে জানান, পৌরসভার মোট ৯টি ওয়ার্ডে ৩ হাজার ২’শ ৩২টি কার্ডের বিপরীতে টিসিবি’র পণ্য বিক্রি চলছে। গত মাসের ৩১ তারিখ পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডে পণ্য বিক্রি হয়েছে। পরে চলতি মাসের ২ তারিখ ৪, ৫, ৬নং ওয়ার্ড এবং আজ ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরো জানান, চাল বিক্রি হচ্ছে কেজি প্রতি ৩০ টাকা, সয়াবিন তেল ১’শ টাকা ও মশুর ডাল বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat