ব্রেকিং নিউজ :
চুয়াডাঙ্গায় ফ্লাওয়ার মিল মালিককে জরিমানা পিরোজপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও স্থানীয় সরকারকে গতিশীল করাই মূল লক্ষ্য: মির্জা ফখরুল সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী প্রথম মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৬
  • ৯৩১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)'র ১১২ একর কৃষি জমি চাষের আওতায় নিয়ে আসা হয়েছে। ফলে সবুজের সমারোহে গড়ে উঠছে শাবিপ্রবি ক্যাম্পাস।
করোনা মহামারিসহ নানা কারনে এসকল জমি গত কয়েক বছর পতিত থাকলেও চলতি মৌসুম থেকে ফের আবাদ শুরু হয়েছে। 
বিশ্ববিদ্যালয়ের ভূসম্পত্তি রক্ষণাবেক্ষণ শাখার তথ্যমতে, ২০১৯ সাল থেকে ২০২৩ সালের এপ্রিল মাস পর্যন্ত প্রায় ৪ বছর চাষযোগ্য জমিগুলো পতিত অবস্থায় ছিল। এসব জমি পতিত থাকার একটি বড় কারণ হচ্ছে মহামারী করোনা। তবে চাষাবাদের উদ্দেশ্যে গত ১৪ এপ্রিল ৪ লাখ ১৬ হাজার ৫শ’ টাকায় এক বছরের জন্য স্থানীয় কয়েকজনের কাছে কৃষির জন্য পতিত জমি ইজারা দিয়েছে শাবিপ্রবি কর্তৃপক্ষ। বর্তমানে এসব জমিতে ধান চাষাবাদ করা হচ্ছে। এতে করে বিশ্ববিদ্যালয়ের চারপাশ সবুজ-শ্যামলে ঘেরা একটি প্রাকৃতি সুন্দর পরিবেশ গড়ে উঠছে।
বিশ্ববিদ্যালয়ের ভূসম্পত্তি রক্ষণাবেক্ষণ শাখার পরিচালক এবং বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. রুমেল আহমেদ জানান, পতিত জমি ইজারা দেওয়ায় স্থানীয় লোকদের কর্মসংস্থানের একটি সুযোগ তৈরি হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের জীববৈচিত্রেও সমৃদ্ধি আসবে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ইজারার অর্থ ব্যয় করা হবে। এখানে অতিথি পাখিদের আনাগোনা বাড়বে। 
শাবিপ্রবি'র মোট আয়তন ৩২০ একর। এর মধ্যে ১১২ একর চাষযোগ্য জমি রয়েছে। এ ছাড়া ১২০ একর এলাকায় রয়েছে ছোট ছোট টিলা। এসব টিলায়ও বনায়ন কার্যক্রম চলমান রয়েছে। বন বিভাগের সহায়তায় গত কয়েক বছরে প্রায় ৭০ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে। নতুন অর্থবছরে ১৫ হাজার বৃক্ষরোপণ করা হবে, বৃক্ষের মধ্যে রয়েছে আমলকী, হরিতকি, বহেরা, অর্জুন,সাজনা, মিষ্টি তেঁতুল, আম, জাম, কাঁঠাল ইত্যাদি  বলে তিনি জানান।
বাকি জায়গায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক স্থাপনা, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের কোয়ার্টার, শিক্ষার্থীদের আবাসিক হল, লেক, খেলার মাঠ ইত্যাদি রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat